বিনোদন

করোনায় আসছে ‘ওয়ান্ডার ওম্যান’

বিনোদন ডেস্কঃ

করোনার মধ্যেই বড় ধরনের দান মারতে প্রেক্ষাগৃহে আসছে বিজ্ঞান-কল্পভিত্তিক ছবি ‘টেনেট’।

জুলাই মাসে পশ্চিমা বিশ্বে বড় পরিসরে প্রেক্ষাগৃহ চালু করার চিন্তাভাবনা চলছে। এ মাসের মুক্তি পাবে ছবিটি। পাশাপাশি অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস পিকচার্স গতকাল ১২ জুন এ ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, কিয়ানু রিভস অভিনীত ‘দ্য ম্যাট্রিক্স ৪’ পিছিয়ে দিয়েছে তাদের মুক্তির দিনক্ষণ। প্রায় দু’বছর পর প্রেক্ষাগৃহে এটি আসবে বলে জানিয়েছে।

তবে কেন ছবিটি পিছিয়ে গেল- সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের জন্যই এটি ঘটেছে। গত ফেব্রুয়ারিতে সান ফ্রান্সিসকোতে এর কাজ শুরু হয়। কয়েক সপ্তাহ চলার পর এটি স্থগিত করা হয়ছিল। ২০২১ সালের ২১ মে এটি পর্দায় আসার কথা ছিল। যার নতুন তারিখটি ঠিক করা হয়েছে ২০২২ সালের ১ এপ্রিল।

এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চেনা ‘নিও’ রূপে ফিরছেন কিয়ানু রিভস। আর ‘ট্রিনিটি’ চরিত্র নিয়ে সঙ্গে আছেন সহ-অভিনয়শিল্পী কেরি-অ্যান মস। ছবিটি পরিচালনা করছেন লানা ওয়াচোস্কি। তিনিই চতুর্থ কিস্তির কাহিনি লিখেছেন।

এদিকে ‘টেনেট’ ছবির মাধ্যমে নির্বাহী প্রযোজক হিসেবে সেলুলয়েড জগতে পা দিতে যাচ্ছেন ২৭ বছর বয়সী অভিনেত্রী-গায়িকা সেলেনা গোমেজ।

শুরু থেকেই আলোচনায় রয়েছে এটি। ছবির পরিচালক ৩৪টি অস্কার মনোনয়ন পাওয়া নির্মাতা ক্রিস্টোফার নোলান।

জানা যায়, আগামী জুলাইয়ের শেষ দিন ৩১ তারিখ যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ‘টেনেট’। এতে অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।

অন্যদিকে, ২০১৭ সালে ওয়ান্ডার ওম্যান হিসেবে হাজির হন গ্যাল গ্যাদত। দ্বিতীয় কিস্তি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এও তিনি থাকছেন। এবারও ক্রিস পাইনকে দেখা যাবে ওয়ান্ডার ওম্যানরূপী গ্যাল গ্যাদতের প্রেমিক হিসেবে। এই ছবিটিও পরিচালনা করেছেন আগের ছবির পরিচালক প্যাটি জেনকিন্স।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা