বিনোদন

সুশান্তের জন্য সাকিবপত্নীর শোক

বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন টাইগার ক্রিকেট অলরাউন্ডার সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির।

রোববার ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে নিজের ফেসবুকে সুশান্তের ছবি পোস্ট সাকিবপত্নী শিশির লিখেন, কতটা দুঃখের সংবাদ! ডিপ্রেশন খুবই ভয়ংকর। একজন মানুষকে দেখে কখনো বোঝা যায় না এটা কতটা গোপন থাকে। কাজেই যাকে চেনেন না এমন কাউকে তার বাইরের রূপ দেখে কখনো বিচার করবেন না।

এদিকে এ বলিউড তারকার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান লিটন দাসও।

নিজের ফেসবুক পেজে সুশান্তের ছবি পোস্ট করে তিনি লিখেছেন আমি বিস্মিত!

বলিউডে সুশান্ত পদার্পণ করেন ২০১৩ সালে। মাত্র ৩৪ বছর বয়সী এই অভিনেতা ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বকশী’, ‘রাবতা’, ‘কেদারনাথ’ এবং সবশেষ ‘ছিছোরে’র মতো জনপ্রিয় অনেক সিনেমায় অভিনয় করেন।

এর আগে টেলিভিশনে তিনি অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন। স্টার প্লাসে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ এবং জি টিভিতে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের জন্য দর্শকদের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন সুশান্ত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা