বিনোদন

পরীমনি ইন, মাহি আউট

বিনোদন ডেস্ক: সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে মাহির কলরেকর্ড ফাঁসের ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড়ের মধ্যে অভিনেত্রী মাহিয়া মাহি ‘কাগজের বৌ’ ছবি করবেন না বলে জানিয়েছেন। তার জায়গায় নায়িকা হিসেবে অভিনয় করবেন পরীমনি। শুটিং সেটে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন ‘কাগজের বৌ’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী।

তিনি জানান, চিত্রনায়িকা পরীমনি চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সেখান থেকে সোজা শুটিং স্পটে হাজির হন। এজন্য নায়িকার প্রতি আমি কৃতজ্ঞ। এই ছবিতে ইমন ও পরীমনির সঙ্গে আরও থাকছেন ডি এ তায়েব।

প্রসঙ্গত, চয়নিকার ছবিতে আগেও অভিনয় করেছেন ঢালিউড সুন্দরী পরীমনি। তাদের মধ্যে ব্যক্তিগতভাবে সুসম্পর্ক রয়েছে। চয়নিকা চৌধুরীকে ‘মা’ বলেই সম্বোধন করেন পরীমনি। সম্প্রতি এই নির্মাতা চয়নিকা চৌধুরীকে অভিনেত্রী পরীমনির বিপদে পাশে দাঁড়াতেও দেখা গেছে।

অন্যদিকে, মাহিয়া মাহি ও ইমন জুটি বেঁধে ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। তাদের মধ্যে ভালো সখ্যও ছিল। তবে সম্প্রতি একটি ঘটনায় সেই সম্পর্কের অবনতি ঘটেছে বলে শোনা যায়। এদিকে, ভাইরাল সেই কলটি মূলত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও চিত্রনায়ক ইমনের ফোনে হয়। ইমনের ফোন থেকেই মাহি কথা বলেছিলেন। এর কারণে বিতর্কে জড়িয়েছে ইমনের নামও। সেই ঘটনাকে কেন্দ্র করেই ইমনের সঙ্গে মাহির দূরত্ব তৈরি হয়েছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা