আরিয়ান খান
বিনোদন

শাহরুখপুত্র আরিয়ানের নতুন সফর

বিনোদন ডেস্ক: বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। জামিনের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। শিগগির বলিউডে ক্যারিয়ার শুরু করবেন শাহরুখপুত্র।

ইতোমধ্যেই আরিয়ানকে এনসিবির কার্যালয়ে সাপ্তাহিক হাজিরা দেওয়ার শর্ত থেকে নিষ্কৃতি দিয়েছে বোম্বে হাইকোর্ট।

তবে মাদক মামলা আরিয়ানের ক্যারিয়ারে যাতে কোনো প্রভাব ফেলতে না পারে, সে কারণে শাহরুখ ঠিক করেছেন ছেলেকে দেশেই ফিল্ম ওয়ার্কশপ করাবেন।

ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমা বানানো সংক্রান্ত ওয়ার্কশপের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল আরিয়ানের। একই সঙ্গে হলিউডের কয়েকটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু মাদক মামলায় জামিন পাওয়ার জন্য পাসপোর্ট জমা রাখতে হয়েছে তাকে। ফলে বিদেশে যাওয়ার সুযোগ নেই।

বলিউডের কিছু নামকরা প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে সিনেমা বানানো সংক্রান্ত বিষয়ে হাতেখড়ি হবে আরিয়ানের। সেই কারণে দু-একটি প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও বলেছেন শাহরুখ। এর মধ্যে রয়েছে আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস ও করণ জোহরের ধর্মা প্রোডাকশন। হয়তো করণ জোহরের পরবর্তী বিগ বাজেট সিনেমা তখত-এ আরিয়ানকে দেখা যেতে পারে সহকারী পরিচালক হিসেবে।

গত ১০ অক্টোবর থেকে স্পেনে শুরু হওয়ার কথা ছিল পাঠানের দ্বিতীয় পর্বের শুটিং। তবে সেসময় শাহরুখপুত্রের জামিন না হওয়ায় সিনেমাটির শুটিং স্থগিত করে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। এবার হয়তো এই সিনেমা দিয়েই বলিউডে যাত্রা শুরু হতে পারে আরিয়ানের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা