শ্রীলেখা মিত্র
বিনোদন

একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু

বিনোদন ডেস্ক: টালিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সঙ্গী বা প্রেমিক না থাকার কষ্ট এখন তিনি অনুভব করছেন। সেটা জানালেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু, ভীষণ মিস করব তোমায় বেবি। এখন মেয়ে ছাড়া কাউকেই টাটা করার নেই।

গত আট বছর ধরে অভিনেত্রী একাই আছেন। একমাত্র মেয়েকে নিয়েই তার বেঁচে থাকা। বিয়ে করেছিলেন ২০০৩ সালে। কিন্তু ২০১৩ সালে ভেঙে যায় সেই সংসার। আবার প্রেমেও জড়াননি।

জানা গেছে, শুক্রবার (১৭ ডিসেম্বর) আরব আমিরাতে যাচ্ছেন শ্রীলেখা। সেখানকার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। যেটা বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে। এতে শ্রীলেখা ছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরব আমিরাতে যাওয়ার আগ মুহূর্তেই শ্রীলেখা তার প্রেমিক না থাকার বিষয়টি উপলব্ধি করেছেন এবং শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। সেই পোস্টে আবার নানা ধরণের মন্তব্য দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, ‘এবার আবার ইনবক্সে ঝড় বয়ে যাবে!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘তুমি নিজেও জানো না কী সুখে আছো!’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা