আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা
বিনোদন

আমি তার নাম দিয়েছি ক্রাশমিকা

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সহ-অভিনেত্রী রাশমিকার বেশ প্রশংসা করেছেন আল্লু।

আল্লু অর্জুন জানান, ‘গীতা গোবিন্দম’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীকে জাতীয় ক্রাশ মনে করেন তিনি। তাই তার নাম দিয়েছেন ‘ক্রাশমিকা’।

আল্লু অর্জুনের ভাষায়, রাশমিকা ‘দ্য ন্যাশনাল ক্রাশ’। আমি তার নাম দিয়েছি ‘ক্রাশমিকা’। ইন্ডাস্ট্রিতে আমরা অনেকের সঙ্গেই কাজ করি। তার মধ্যে অনেকের সঙ্গে আমাদের কাজ করতে ভালো লাগে। রাশমিকার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। সে খুব মিষ্টি মেয়ে। খুব সাধারণ। মাটির মানুষ যাকে বলে। দারুণ সুন্দরী ও বুদ্ধিমতি। তার সবচেয়ে বড় গুণ সে প্রতিভাবান।

পুষ্পা: দ্য রাইজ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। রাশমিকা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।

পুষ্পা: দ্য রাইজ ১৭ ডিসেম্বর তেলেগু ভাষার পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দিতে মুক্তি পাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা