বিনোদন

রণবীরকে শিকল দিয়ে বেঁধে রাখতে চায় দীপিকা

বিনোদন ডেস্ক: দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে ২০১৮ সালে বিয়ে করেন তারা। ভক্তরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছে দীপবীর'।

তবে তাদের সফল দাম্পত্য জীবনের রহস্যটা ঠিক কী? কথা ওঠে রণবীরের ব্যক্তিগত বর্ণময় জীবনের। সে প্রসঙ্গেও দীপিকা জানিয়েছেন কীভাবে তিনি তার স্বামীর সেই ব্যাপারটি নিয়ন্ত্রণ করেন।

সাম্প্রতিক সময়ে দাম্পত্য জীবনে সুখের রহস্য নিয়ে কথা বলেন বলিউডের অভিনেত্রী দীপিকা। ‘ফিল্মি কম্প্যানিয়ন’কে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমাদের দাম্পত্য সুখী হওয়ার অন্যতম কারণ রণবীর ও আমার মধ্যে জমাট যোগাযোগ। সহজভাবে বলতে গেলে নিজেদের প্রায় প্রতিটি বিষয়ে আমরা আলোচনা করি। এমন নয় যে প্রতিটি বিষয়ে আমাদের দারুণ মিল কিংবা আমরা শেষপর্যন্ত কোনো ব্যাপারে একমত হই।

তবে কথা বললে, যে কোনো বিষয় বুঝতে সহজ হয়ে যায়। দাম্পত্য জীবনে এ বিষয়টি খুব প্রয়োজন। যেমন ধরুন— কোনো বিষয়ে মতান্তর হচ্ছে আমাদের। এরপর কথা শেষে ধরুন সে জিতল। পরে আমি কোনো মতে বিষয়টি মেনে নিলাম।

‘আবার এমনও হয় যে, কোনো ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস থেকে জোর দিয়ে আমি কিছু বলছি। শেষ পর্যন্ত রণবীর বলে ওঠে, ঠিক আছে। আমি তোমার সঙ্গে এ ব্যাপারে পুরোপুরি সহমত নই, কিন্তু এক্ষেত্রে কাজ চালিয়ে নেব। এরকম মুহূর্তও আসে আমাদের মধ্যে’, যোগ করেন দীপিকা।

রণবীরের বর্ণময় ব্যক্তিত্ব ও জীবন নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা বলে ওঠেন, ‘আমার তো ইচ্ছে করে ব্যাটাকে শিকল দিয়ে বেঁধে রাখি। তবে কী আর করব। এটি রণবীর বোঝে আর বেশ মজা পায়। এই যে রাগ করি আমি ওর ওপর, তারপরও কিছু করে উঠতে পারি না আমি তাতেই ছেলেমানুষের মতো খুশি হয় ও। সত্যি কথা বলতে কী, রণবীরকে এক্ষেত্রে পাল্টাতে পারব না আমি। আর তাই ও মনের আনন্দে মজা করে। মনে মনে আমিও সেটা মেনে নিয়েছি!’

সানসনিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা