শ্রীলেখা মিত্র
বিনোদন

আমার মেয়ের বয়সী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত আট বছর ধরে অভিনেত্রী একাই আছেন। একমাত্র মেয়েকে নিয়েই তার বেঁচে থাকা। বিয়ে করেছিলেন ২০০৩ সালে। কিন্তু ২০১৩ সালে ভেঙে যায় সেই সংসার।

সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ব্যাপক আলোচনার খোঁড়াক যুগিয়েছে এই অভিনেত্রী। যা নিয়ে রীতিমত বিপাকে পড়েছেন তিনি।

সোমবার (২২ নভেম্বর) সেজেগুজে ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখেন, ‘মেয়ে পছন্দ?’! আর এতেই বাঁধে বিপত্তি!

একের পর এক বিয়ের প্রস্তাবে ভরে যায় তার ইনবক্স। অন্যদের পাশাপাশি শ্রীলেখাকে তার মেয়ের বয়সী ছেলেরাও বিয়ের প্রস্তাব দিচ্ছেন! আর বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন এই তারকা।

এ নিয়ে ফেসবুকে শ্রীলেখা লেখেন, ‘কী মুশকিল! মেয়ের বয়সী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না… ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়’।

এর আগে ‘মেয়ে পছন্দ’ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমনটা না। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে কেউ দত্তকও নিতে পারেন। ’

শ্রীলেখা ও শিলাদিত্যের সংসারে ঐশী নামের কন্যা সন্তান রয়েছে। মেয়ে শ্রীলেখার কাছেই রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা