শ্রুতি হাসান
বিনোদন

শ্রুতিকে বিয়ে করতে চেয়েছিলেন চৈতন্য

বিনোদন ডেস্ক: ২০১৩ সালে দক্ষিণী তারকা অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে পরিচয় হয়েছিলো নাগার্জুন পুত্র নাগা চৈতন্যের। এরপর দুজনের মধ্যে ভালো লাগা তৈরি এবং এরপর প্রেম। দীর্ঘদিন প্রেমের পর নাগা চৈতন্যের ইচ্ছে ছিলো শ্রুতিকে বিয়ে করার কিন্তু ঘটনা চক্রে তাদের প্রেমে ফাটল ধরে। শেষমেশ বিয়েও হয়নি, প্রেমও ভেঙে যায়। আনন্দবাজার প্রত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এরপর ২০১৭ সালে আরেক অভিনেত্রী সামান্থা প্রভুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নাগা। যদিও বিয়ের পর শ্রুতির সঙ্গে একটি সিনেমায় অভিনয়ও করেছিলেন নাগা, নাম ‘প্রেমম’।

সামান্থার সঙ্গে বিয়ের সম্পর্কও বেশিদিন টিকলো না নাগার। মাত্র চার বছরের মাথাতেই বিচ্ছেদের ঘণ্টা বাজে। চলতি বছরের অক্টোবর মাসে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে যায়। চার বছরের দাম্পত্যে ছেদ পড়ায় অনুরাগীদের হতাশা-বার্তায় ভরে উঠেছিল ইনস্টাগ্রাম, টুইটার।

সামান্থা-নাগার বিচ্ছেদের কারণ স্পষ্ট না হলেও মনে করা হয়, সন্তান সংক্রান্ত বিষয়েই বিভিন্ন সমস্যা শুরু হয়েছিল তারকা দম্পতির মধ্যে। তা ছাড়া বাড়ির বউকে খোলামেলা বা সাহসী দৃশ্যে দেখতে নাকি রাজি ছিল না নাগার পরিবার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা