বিনোদন

গান গাইতে সৌদি যাচ্ছেন মমতাজ

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো গান গাইতে সৌদি আরব যাচ্ছেন বাংলার জনপ্রিয় লোক সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। মুজিব বর্ষ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মমতাজ ছাড়াও ভারতের মুম্বাই, কলকাতা, পাকিস্তানের শিল্পীরাও থাকবেন।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মমতাজের এই সংগীতানুষ্ঠান। এরইমধ্যে সব আয়োজনের চূড়ান্ত হয়েছে। ২২ ডিসেম্বর ঢাকা ছাড়বেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা।

বিষয়টি নিশ্চিত করে মমতাজ বেগম বলেন, ২০০৯ সালে হজ্ব করার জন্য মাকে নিয়ে প্রথম সৌদি আরব গিয়েছিলাম। এবার যাচ্ছি গান গাইতে। কয়েক বছর ধরে সৌদি গানের শো হচ্ছে। বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী সেখানে গিয়ে গান করেছেন। এবার আমি যাচ্ছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে।

এর আগে ১৪ ডিসেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মমতাজ। তবে ১৬ ডিসেম্বর বিকেলে দুবাইতে এক অনুষ্ঠানের উদ্বোধন হবে এই ফোক সম্রাজ্ঞীর গানের মধ্য দিয়ে। সেখানে উপস্থিত থাকবেন দুবাইয়ের শেখ ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। মহান বিজয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পরদিন শারজা স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। এরপর সৌদি আরবে যাবেন বলে জানান সংসদ সদস্য মমতাজ বেগম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা