বিনোদন

ওমরাহ করতে গেলেন মাহি

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ওমরাহ করতে সৌদি আরব গেলেন।

বুধবার (২৪ নভেম্বর) ওমরা হজ পালনের জন্য স্বামী রাকিবকে নিয়ে রওনা দিয়েছেন এই নায়িকা।

নিজেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বামী রাকিব সরকারের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে এ খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, কালো-নীল বোরকায় নিজেকে পর্দায় আবৃত করেছেন অভিনেত্রী। সঙ্গে তার স্বামীকে দেখা যাচ্ছে মাথায় টুপি ও সাদা পাঞ্জাবিতে।

ছবিগুলো পোস্ট করে মাহি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে।’

সেই সঙ্গে স্বামী রাকিব সরকারকে ট্যাগ করে তিনি লেখেন, ‘তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া।’ একই সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমো।

সম্প্রতি নতুন করে ঘর বেধেছেন মাহিয়া মাহি। তার স্বামীর নাম রাকিব সরকার। তিনি ব্যবসায়ী ও গাজীপুরে এক রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি নিজেও রাজনীতির সঙ্গে জড়িত। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। রাকিবের আগের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রাকিব তার প্রথম স্ত্রী স্বপ্না আক্তারকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেন মাহিকে।

উল্লেখ্য, সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের মধ্যে বিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গেল মে মাসে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা দেন মাহি। তারপরই তৃতীয় বিয়ে করেন এই অভিনেত্রী।

বর্তমানে মাহির হাতে রয়েছে- ‘নরসুন্দরী’, ‘মাফিয়া’, ‘অহংকারী বউ’, ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু সিনেমা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা