চঞ্চল চৌধুরী
বিনোদন

নতুন ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক: চমকে দিলেন চঞ্চল চৌধুরী। ইউটিউবে অবমুক্ত হয়েছে ‘বলি’ নামের ওয়েব ফিল্মের টিজার। সেখানে নেতিবাচক চরিত্রে ভিন্ন গেটআপে হাজির হয়েছেন চঞ্চল। এখানে তাকে মাফিয়া হিসেবে দেখা গেছে। যাকে সম্বোধন করা হয়েছে ‘সোহরাব’ হিসেবে। আর প্রতিপক্ষ ‘রুস্তম’র ভূমিকায় সামনে এসেছেন চঞ্চলের আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদীর’র সহঅভিনেতা সোহেল মণ্ডল।

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব ফিল্মটির জন্য চঞ্চল চৌধুরী কুয়াকাটায় টানা শুটিং করছেন। সেখানকার এক দ্বীপের গল্প এতে উঠে এসেছে।

নিজের চরিত্র নিয়ে এর আগে এ তারকা বলেছিলেন, ‘এটি একটি ভিন্ন জনপদের গল্প। এর কারণেই লুক চেঞ্জ করেছি। এটুকু বলতে পারি, আমাকে এখানে নতুনভাবে দেখা যাবে।’

পুরনো প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘‘দেবী’ সিনেমায় মিসির আলি চরিত্রটি করার সময় লুক চেঞ্জ করেছিলাম। ‘আয়নাবাজি’র সময়ও তা করেছি। দর্শকরা গ্রহণ করেছিলেন। ‘বলি’র জন্যও সেটা করলাম। দেখা যাক।’’

ছবিটিতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, সোহনা সাবা, সাফা কবির, পলাশসহ অনেকে।

জানা যায়, আগামী ডিসেম্বরে এটি ভারতীয় ওটিটি হইচইয়ে মুক্তি পাবে।

চঞ্চল চৌধুরী মানেই নানামাত্রিক অভিনয়ের সম্ভার। সেই কথাটিই আবারও মনে করিয়ে দিলেন জাঁদরেল এই অভিনেতা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা