বিনোদন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানে চলচ্চিত্র

বিনোদন ডেস্ক: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে খুব একটা ভালো চোখে না দেখলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানে ‘খেল খেল ম্যায়’ নামে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আগামী ১৯ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে ছবিটি। ধারণা করা হচ্ছে, বাণিজ্যিক ধারার সিনেমায় প্রথমবারের মতো বাঙালির সংগ্রামকে ইতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে।

জানা গেছে, পাকিস্তানের বাণিজ্যিক ধারার এই চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল আলী ও বিলাল আব্বাস খান। সিনেমাটি নির্মাণ করেছেন পাকিস্তানের খ্যাতনামা নির্মাতা নাবীল কুরেশি। আর গল্প লিখেছেন ফিজা আলি, মীর্জা ও নাবীল কুরেশি।

সিনেমাটির বেশ কিছু দৃশ্যধারণ হয়েছে ঢাকাতে। তবে বেশিরভাগই ড্রোন ব্যবহার করে। এর মধ্যে গত ৩০ অক্টোবর সিনেমাটির প্রথম টিজার প্রকাশ পায়। সিনেমার টিজার দেখে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে অন্যরকম একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

টিজারের ভিডিওর শুরুতেই এক বৃদ্ধের কণ্ঠে ‘অনুতাপ’ ভেসে ওঠে। তিনি বলেন, আমরা বুঝতেই পারিনি একটা স্ফুলিঙ্গ একটা জঙ্গল শেষ করে দিতে পারে। আর ভিডিওর শেষে সজল আলীর তার বন্ধুদের বলতে থাকেন, কেন আমরা প্রশ্ন করি না? কেন একটি মিথ্যাকে আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে? কেউ কেন প্রশ্ন করে না, আসলেই সেই সময়ে কী হয়েছিল? নাকি আমরা সেই চালের মধ্যে ফেঁসে গেছি, যা শত্রুরা চাইতো?

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, ‘খেল খেল ম্যায়’ সিনেমায় দুটি প্রজন্মকে দেখানো হয়। একটি প্রজন্ম যারা বাংলাদেশির বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছিল। এরপর পাকিস্তানে বাংলাদেশিদের নিয়ে প্রজন্মের পর প্রজন্ম মিথ্যাচার চালানো হয়েছে। তবে এবার সত্য জানতে চায় জাতি।

এদিকেম যদি বাংলাদেশে বিদেশি কোনো সিনেমার শুটিং করা হয় সেক্ষেত্রে অনুমতির প্রয়োজন হয়। সংবাদমাধ্যম থেকে জানা যায়, তথ্য মন্ত্রণালয়ে পাকিস্তানের কোনো প্রযোজক যোগাযোগ করেনি। মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের দায়িত্বে থাকা উপসচিব মো. সাইফুল ইসলাম বলেন, ‘খেল খেল ম্যায়’ সিনেমাটির বিষয়ে তিনি অবগত নন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা নিরীহ বাংলাদেশিদের ওপর হামলা চালায়। দীর্ঘ নয় মাস বাঙালিদের ওপর পৈচাশিক নির্যাতন চালায় পাকিন্তানি বাহিনী। ১৬ ডিসেম্বর ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ পাক বাহিনী। আর লজ্জাজনকভাবে পরাজয় বরণ করে পাকিস্তান। এরপর জন্ম লাভ করে নতুন এক বাংলাদেশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা