মাহিয়া মাহি ও রাকিব সরকার
বিনোদন

আমরা কোনো পরকীয়া করিনি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে বেশ সমালোচনার মুখে রয়েছেন রাকিব সরকার। তবে কখনোই দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেননি তিনি।

সেই নিরবতা ভাঙলেন এবার। নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে জানিয়েছেন নিজের মন্তব্য। সমালোচনার জবাবও দিয়েছেন বলা চলে। ফেসবুকে দেয়া পোস্টে রাকিব সরকার দাবি করেন, তিনি কোনো পরকীয়া করেননি। মাহির সঙ্গে আলোচনা করেই পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

রাকিব ফেসবুকে লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি। আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না।

এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারও পোড়ে না!

আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারবো। আর না বেঁচে থাকলে আপনাদের দু’দিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না আমি জানি। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি।

শেষবেলায় তিনি বলেন, দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না। আমরা কিন্তু পরকীয়া করিনি, আলোচনা করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি।

এদিকে জানা গেছে, শিগগিরই মাহি ও তার স্বামী রাকিব ওমরাহ হজ পালন করতে যাচ্ছেন।

মাহির বর্তমান স্বামী গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকার। তিনি প্রায় ১৪ বছর আগে প্রেম করে বিয়ে করেন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার এক আইনজীবীর মেয়েকে। প্রথম সংসারে সোয়াইদ (১০) ও সাইয়েরা (৪) নামে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা