বিনোদন

শানে ভাগ্য ফিরবে হলগুলোর!

বিনোদন প্রতিবেদক: করোনায় দীর্ঘদিন যাবত কোনো নতুন ছবি মুক্তি পাচ্ছে না। সেই বাধা ডিঙিয়ে আগামী মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ, পূজা চেরী, তাসকিন অভিনীত শান সিনেমাটি। এটি পরিচালনা করেছে এম এ রাহিম।

২০২২ সালের প্রথম শুক্রবার ৭ জানুয়ারি। সেই দিনই মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিনেমাটি পরিবেশনাও করছে জাজ মাল্টিমিডিয়া।

দীর্ঘদিন সিনেমাটি মুক্তির আপেক্ষায় আছে। সেই অপেক্ষা শেষ হচ্ছে। শান একটি পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। এতে আরও আছেন চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি সিনেমাটির অফিশিয়াল পোস্টারও প্রকাশ পেয়েছে। সিনেমার কাহিনিকার ও প্রযোজক আজাদ খান। আরেকজন প্রযোজক আছেন সিনেমার, তিনি এম আতিকুর রহমান।

চলতি বছরের ঈদগুলোতে মুক্তির সম্ভাবনা থাকলেও করোনার কারণে আর মুক্তি পায়নি সিনেমাটি। এই শানের মাধ্যমেই হয়তো হলগুলোর ভাগ্য ফিরতে পারে। আসতে পারে নতুন জোয়ার এমন প্রত্যাশা অভিনয় শিল্পীদের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা