বিনোদন

শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা জানায়নি কাজল

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-কাজল। নব্বইয়ের দশকে রোমান্টিক বলিউড সিনেমা মানেই শাহরুখ-কাজল। অনস্ক্রিন রোম্যান্স থেকে তাদের সম্পর্কটা বন্ধুত্বে গড়াতে সময় লাগেনি। বর্তমানে এই জুটিকে সিনেপর্দায় খুব একটা না গেলেও অফস্ক্রিনে তাদের বন্ধুত্ব আজও অটুট। পুরোনো এই বন্ধুর সদ্য পার হওয়া ৫৬ তম জন্মদিনে কোনো শুভেচ্ছা জানাননি কাজল।

কিন্তু কেন? এই প্রশ্নটিই কাজলকে ধুম করে করে বসলেন এক নেটিজেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আস্ক মি এনিথিং সেশন করেছিলেন কাজল। সেখানেই এক ভক্ত এই প্রশ্ন করেন তাকে।

জবাবে কাজল বলেন, আমি আর কি শুভেচ্ছা জানাবো? আমার মনে হয় তার সব আশা সত্যি হয়েছে যখন তার ছেলে বাড়ি ফিরেছে।

প্রসঙ্গত, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় হাজত খেটে গত শনিবার জামিনে বাড়ি ফিরে এসেছেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান, কাভি খুশি কাভি গম ও দিলওয়ালের মতো বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ-কাজল জুটি। শাহরুখ প্রযোজিত ওম শান্তি ওম ও জিরোর সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিতি ছিল কাজলের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা