বিনোদন

পরীমনিকে ঘিরে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক: এবার ভারতের কলকাতায় গেছেন ঢালিউডের বিতর্কিত নায়িকা পরীমনি। ঠিক কি কারণে তিনি সেখানে গেছেন। তা কেউ জানে না। এ জন্য তাকে ঘিরে এপার-ওপার বাংলায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দীপাবলির আলোর উত্সবের মাঝেই কলকাতা শহরের পাঁচতারা হোটেল বেঙ্গল তাজ তিলোত্তমায় পা রেখেছেন পরীমনি। এনিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করে কলকাতায় পৌঁছার খবর নিশ্চিত করেছেন তিনি।

তাতে দেখা যায়, হলুদ রঙা টপ আর কালো ব্রালেটে পরেছেন তিনি। তবে ছবির শ্যুটিং নাকি বিজ্ঞাপনী প্রচারের কাজে কলকাতা গেছেন, তা স্পষ্ট করেননি পরীমনি। কিন্তু তাজ বেঙ্গলের সৌন্দর্যে মজেছেন পরীমনি, তা স্পষ্ট তার ফেসবুক পোস্টে। সেখানে তিনি লেখেন `Happy Landing ?‍♀️ #kolkata2021☺️'

সম্প্রতি রাজধানীর ঢাকার একটি পাঁচতারা হোটেলে জন্মদিন পালনের সময় লুঙ্গি জাতীয় পোশাক পরায় সমালোচিত হয়েছেন এই ঢালিউড সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার ছবিগুলো। সাথে হাজার হাজার বিভিন্ন রকম নীতিবাচক কমেন্টের বন্যা বয়ে যায়।

অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন পরীমনি। হেটার্সদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’

এর আগে মাদককাণ্ডে ব়্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন পরীমনি। দীর্ঘ ২৬ দিন জেলও খাটেন তিনি। কিন্তু জেল থেকে ছাড়া পেয়েই পুরোদমে কাজে ফিরেছেন এই নায়িকা। এর মধ্যেই একের পর এক বিতর্ক জন্ম দিচ্ছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা