বিনোদন

বাবা হিসেবে দশে এগার পেলো যশ

বিনোদন ডেস্ক: নানা আলোচনা-সমালোচনায় কাট কাট জবাব দেন নুসরাত জাহান। টালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মাতৃত্বের স্বাদ নিয়েছেন গত আগস্টে। পুত্র সন্তান ঈশানকে নিয়ে শুনতে হয়েছে বিভিন্ন কথা।

নুসরাতের এই সন্তানের পিতার পরিচয় নিয়ে হৈচৈ পড়ে। তাবে নিশ্চিত করেন তিনি প্রথম স্বামী নিখিল জৈন নন সন্তানটির বাবা নন। অন্তঃসত্ত্বা হওয়ার পরই বাবা হিসেবে অভিনেতা যশ দাশগুপ্তের নামই উঠে আসে বারবার। কিছু দিন আগে নুসরাত নিজেই স্বীকার করে নেন সব।

এবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন যশের সম্পর্কে কথা। জানালেন, বাবা হিসেবে যশ কেমন। নুসরাত বলেন, আমি সবকিছু সামলাতে পেরেছি কারণ প্রতিটি মুহূর্তে যশ আমার পাশে ছিল। আমি যখন শুটিংয়ের জন্য বাইরে যাই, যশ-ই তো সামলে রাখে ঈশানকে। আবার ও বাড়ি না থাকলে ঈশানের সব দায়িত্ব আমার। যশকে বাবা হিসেবে নম্বর দিতে হলে, আমি দশে ১১ দেব। যশ ভীষণ ভালো একজন বাবা।

নিখিল জৈনকে বিয়ে করলে যশের সঙ্গে নুসরাতের বিয়ে হয়েছে কিনা, এ তথ্য এখনো স্পষ্ট নয়। এ কারণে নিয়মিতই ট্রলের শিকার হন তিনি। এসবে অবশ্য পাত্তা দিতে চান না অভিনেত্রী। বললেন, আমি এসব কথাকে বিশেষ পাত্তা দিই না। আবার আমাকে নিয়ে যারা ট্রল করেন তাদেরও দোষ দিই না। কারণ সবারই তো নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে!

উল্লেখ্য, ভালোবেসে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ঘর বেঁধেছিলেন নুসরাত জাহান। ২০১৯ সালের জুনে বিয়ে করেন তারা। গত বছরের শেষ দিকেই আলাদা হয়ে যান এ দম্পতি। চলে আসার পর নুসরাত অবশ্য দাবি করেন, আইন মোতাবেক তাদের বিয়েই হয়নি। কেবল ধর্মীয় রীতি পালন করে সহবাস করেছেন তারা।

অন্যদিকে বিচ্ছেদের জন্য মামলা ঠুকেছেন নিখিল। সেটার বিপরীতে নুসরাতও দায়ের করেছেন মামলা। এসবের নিষ্পত্তি এখনো হয়নি। তবে এর মধ্যেই যশের সঙ্গে সুখে সংসার করে চলেছেন অভিনেত্রী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা