বিনোদন

ফের এনসিবি কার্যালয়ে শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক: ফের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে গেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। গত শনিবার কারামুক্তির পর প্রথম মান্নাতের বাইরে পা রাখলেন আরিয়ান। সাপ্তাহিক হাজিরার অংশ হিসেবে শুক্রবার (৫ নভেম্বর) এনসিবি কার্যালয়ে যান তিনি।

এর আগে গত ২৮ অক্টোবর বেশ কিছু শর্ত আরোপ করে বোম্বে হাইকোর্ট আরিয়ানকে জামিন দেয়। প্রত্যেক শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এনসিবি কার্যালয়ে হাজিরা দিতে হবে শাহরুখপুত্রকে।

বোম্বে হাইকোর্ট আরিয়ানকে ১ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। জামিন বন্ডে স্বাক্ষর করেছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা।

জামিনের শর্তে আরও বলা হয়, দেশ ছাড়তে পারবেন না আরিয়ান। পাশাপাশি নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আদালতে পাসপোর্ট জমা দিতে হবে শাহরুখপুত্র আরিয়ান খানকে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা