বিনোদন

হোটেলে রাত কাটালেই নায়িকা বানাবে (ভিডিও)

বিনোদন ডেস্ক: বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল অভিযোগ করে বলেছেন, কলকাতার খ্যাতিমান পরিচালক ও নায়িকা শ্রাবন্তীর স্বামী রাজিব কুমার বিশ্বাস প্রস্তাব দিয়েছেন ‘হোটেলে এক রাত কাটালেই নায়িকা বানাবেন’।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশি অভিনেত্রীদের বাইরের দেশের ছবিতে কাজ করার স্বপ্ন থাকে মন্তব্য করে শান্তা পাল বলেন, রাজিব কুমার বিশ্বাসের সাথে ফেসবুকে পরিচয়। তো তিনি একটি ছবিতে আমাকে নিতে চান। তিনি বলেন আমি ছবিতে মাহিয়া মাহিকে নিতে চেয়েছিলাম। কিন্তু তোমাকে ভাল লেগেছে। তোমাকে নিতে চাই। আমি ঢাকায় আসবো, তুমি আমাকে ব্যক্তিগতভাবে সময় দিবে। আমরা এক সাথে এক রাত কাটাবো। আমাকে একান্তে পুরো এক রাত সময় দিতে হবে। তারপর তোমাকে ছবিতে সাইন করাবো।

তিনি আরও বলেন, রাজিবের এই কথা শুনার পর তাকে আমি ফেসবুকে ব্লক করে দিলাম। তবে তার কিছু স্কীনশর্ট ফেসবুকের মাই ডে শেয়ার করলাম। এটা আনন্দবাজার পত্রিকা দেখলো। তারা নিউজ করার পর বাংলাদেশের বিভিন্ন টিভি নিউজ করেছে। এতে বিষয়টা পুরো ভাইরাল হয়ে গেল।

এতে লাভ হলো নাকি লোকসান হলো এমন প্রশ্নের জবাবে শান্তা পাল বলেন, কাস্টিং কাউচের শিকার (কাজের বিনিময়ে যৌনপ্রস্তাব) অভিনেত্রীদের অনুপ্রেরণা হয়ে থাকবো আমি। তারা সাহস পেল। সবাই জানবে ভালভাবে থাকলেও কাজ পাওয়া যায়।

বাংলাদেশি পরিচালক প্রসঙ্গে শান্তা পাল বলেন, অনেক পরিচালক বাজে কিছু বলতে চায়। তবে রাজীবের মতো নয়। তবে আমাকে অনেক হাউজ থেকে বলা হয়। তোমাকে ম্যাসেজ করতে ভয় পায় অনেক পরিচালক। তবে আমি ভালভাবে কাজ করতে চাই, এর বাহিবে অন্য কিছু থাকলে, সেসব পরিচালকের সঙ্গে কাজ করতে চাই না, এসব কাজ আমার দরকার নাই।

তিনি আরও বলেন, যারা ভয় পাচ্ছে, তাদের খারাপ উদ্দেশ্য আছে বলেই ভয় পাচ্ছে। আমি কার সাথে বেড শেয়ার করবো, তা আমার ব্যক্তিগত রুচি। কারও সাথে বাধ্য হয়ে বেড শেযার করার মতো পরিস্থিতিতে পড়তে চাই না। রাজীব আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন। তিনি আমাকে বুঝাতে চেয়েছেন তার কথা না শুনলে আমি ভারতে কোনও কাজ পাবো না। এটা আসলে পেশাদারিত্বের মধ্যে পড়ে না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা