বিনোদন

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন রক!

আন্তর্জাতিক ডেস্ক:

রেসলিং ও হলিউড দুই মাধ্যমেই সফল জনপ্রিয় তারকা রক খ্যাত ডোয়াইন জনসন। শোনা যাচ্ছে এ তারকা এবার আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়তে পারেন।

সত্যি-মিথ্যা যাই হোক, তার ভক্তরা গুঞ্জন উস্কে দিচ্ছেন। এক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় রকের দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে কয়েক ধাপ এগিয়ে চিন্তা করছেন ভক্তরা।

ওই ভিডিও বার্তার ক্যাপশনে রক লিখেছেন, 'আপনারা কোথায়? আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে এবং হাঁটু গেড়ে বসে পরিবর্তনের আশায় প্রার্থনা করছে। আমাদের সহানুভূতিশীল নেতারা কোথায়?'

রক আরও লেখেন, 'দেশের সবচেয়ে কঠিন সময়ে যেই নেতা দেশকে এক করতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, পদক্ষেপ গ্রহণ করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, সব রঙের মানুষকে আপন করে নিতে জানেন, যে নেতা বলতে পারেন যে আমরা পারি, একসঙ্গে হয়ে পরিবর্তন আনতে এমন নেতা কোথায়?'

ওই পোস্টে রক আরো লেখেন, 'আপনারা যেহেতু আছেন, একদিন নিশ্চয়ই এমন শক্তিশালী নেতা আসবে। পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।'

রকের এই বক্তব্যের পর থেকেই তার ভক্তরা চাইছেন তাদের প্রিয় তারকা যেন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার দায়িত্ব নেন।

ওডসচেকার ডটকম নামের একটি বেটিং ওয়েবসাইটের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রশ্নে জনগণের ভোটে তৃতীয় স্থানে আছেন ডোয়াইন জনসন। সোশ্যাল মিডিয়ার শক্তিশালী বক্তব্যের পর তার ভোট ৩.৩৪ শতাংশ বেড়ে গেছে। প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বিডেন।

তাহলে কি ডোয়াইন জনসন আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন? এমন প্রশ্ন এখন আমেরিকাসহ বিশ্বের নানা প্রান্তের ভক্তদের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা