বিনোদন

পুরনো প্রেমিককেই বেছে নিলেন নুসরাত

বিনোদন ডেস্ক:

সাত বছরের সম্পর্ক। তাই বোঝাপড়াটা অনেক পুরনো। বাকি ছিল কিছু আনুষ্ঠানিক ধাপ। তার প্রথম পর্ব সারলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

গত ১ মার্চ প্রেমিকের হাতে হাত রেখে আংটি পরলেন। খবরটি জানালেন তাও তিন মাস পরে।
কিন্তু হবু বরের বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি। বললেন, ‘সৃষ্টিকর্তার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। আমরা দীর্ঘদিন একে অপরকে চিনি। মূলত সাত বছর ধরে আমাদের সম্পর্ক। পরিবারের সম্মতিতে আমাদের আংটিবদল হয়েছে। পাত্রের নাম এখনই বলতে চাই না।’

ফারিয়া না বললেও পাওয়া গেল হবু বরের নাম। পাত্র একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। নাম রনি রিয়াদ রশীদ। তার বাবা সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদ। রনি ও ফারিয়া আজ একই সময় কিন্তু আলাদাভাবে ফেসবুকে তাদের বাগদানের ঘোষণা দিয়েছেন।
বছর কয়েক আগের কথা। একটি ক্রুজার বাইক কিনেছিলেন ফারিয়া। তখনই জানান, এটি তার প্রেমিককে উপহার দেবেন। তখনও জানাননি প্রেমিকের নাম। এবার উপহার হয়ে নিজেই যাচ্ছেন রনির ঘরে।

এদিকে, গত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ফারিয়া নিজ এলাকা ময়মনসিংহে নিজেদের ফার্মে ছিলেন। জানা যায়, সেখানেও চলেছে বিয়ে নিয়ে নানা প্রস্তুতি।

অন্যদিকে, সিনে জগত নিয়ে আপাতত ব্যস্ততা নেই ফারিয়ার। তার অভিনীত সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’ গত ৬ মার্চ মুক্তি পায়। ইতোমধ্যে কাজ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। আর শিহাব শাহীনের ‘যদি...কিন্তু...তবুও’ ছবির শুটিং শুরু করেও করোনায় বন্ধ করে দিতে হয়েছিল।
ফারিয়া বলেন, আপাতত শুটিং নয়, যেতে চান ময়মনসিংহে। কিন্তু কেন? পাঠক, কারণটা ইতিবাচক কিছু কল্পনা করতেই পারেন!

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা