বিনোদন

সমালোচনার শিকার সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক:

খ্যাতির শীর্ষে যারা আরোহন করেন তাদের বিড়ম্বনার শেষ নেই! পান থেকে চুন খসলেই নানা সমালোচনা। তাই তারকাদের একটু সাবধানেই চলতে হয় জনসম্মুখে। ব্যক্তি জীবনে তারা যেমনই হোক না কেন অবশ্যই ঘরের বাইরে দর্শক ও ভক্তদের বিষয়টি ভাবা উচিত।

তেমনই কারণে করোনা পরিস্থিতির মধ্যে এখন সমালোচনার ঝড় বইছে সাইফ আলী খান ও কারিনা কাপুরকে নিয়ে। লকডাউনের মাঝে সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের কাণ্ডে অবাক হয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে, পাশাপাশি সতর্ক করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমে জি নিউজের খবরে বলা হয়, মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ছেলে তৈমুরকে নিয়ে বেড়াতে যান সাইফ-কারিনা। সেই ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন তারা। প্রশ্ন উঠেছে, করোনা পরিস্থিতির মধ্যে মাস্ক না পরে কেন সাইফ বাড়ির বাইরে গেছেন।

সাইফ-কারিনাকে সতর্ক করে এক পুলিশ কর্মী জানায়, ছোট বাচ্চাদের এই সময় বাইরে বের করা যাবে না। সতর্কতা শুনে পাল্টা মন্তব্য করেন তারা, 'কেন বাইরে আনা যাবে না?' এরপর আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে পা বাড়ান।

সোশ্যাল মিডিয়ায় এখন নানা প্রশ্ন সাধারণ মানুষের। কারিনা-তৈমুরের মুখে মাস্ক দেখা গেলেও সাইফ কেন পরেননি। এ ঘটনায় সাধারণ মানুষ ভুল বার্তা পাচ্ছেন বলেও অনেকে অভিযোগ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা