যশ-নুসরাত
বিনোদন

জমে উঠেছে যশ-নুসরাতের প্রেম

বিনোদন ডেস্ক: কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন টালিগঞ্জের দুই তারকা যশ-নুসরাত। সেখানেই যেনো জমে উঠেছে দুজনের প্রেম।

ঘুরতে যাওয়ার আগেই বিমানবন্দরের ছবি আর ভিডিও পোস্ট করে আগেই জানিয়েছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। গুঞ্জন ছিল তারা কাশ্মীর যাচ্ছেন। সেই গুঞ্জনই সত্য হলো যশের ইনস্টাগ্রাম স্টোরিতে। জম্মু-কাশ্মীরের গাণ্ডেরওয়াল এলাকার ওয়েদার চেকের ছবি পোস্ট করেছেন যশ। মাইনাস এক ডিগ্রি তাপমাত্রা সেখানে।

শীতে সেখানে বেশ ভালোই সময় কাটছে তাদের। একই টাঙার সামনে ছবি পোস্ট করেছেন দুজনে। ক্যাপশনে লিখেছেন ‘উইন্টার ইজ কামিং’ অর্থাৎ শীতকাল আসছে। একই ক্যাপশনে যেনো দুই তারকার প্রেম জমে উঠেছে।

‘উইন্টার ইজ কামিং’ কথাটি আসলে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর ট্যাগ লাইন। সেই লাইনটিই নিজেদের আবেগ প্রকাশের জন্য ব্যবহার করেছেন। হ্যাশট্যাগ হিসেবে ‘গেম অফ থ্রোনস’ শব্দটিও ব্যবহার করেন দুই তারকা।

কয়েকদিন আগে যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেন কলকাতার সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। যশের জন্মদিনের কেকে নুসরাত স্পষ্টই লিখেছিলেন স্বামী ও সন্তানের বাবা যশ। তারপর থেকেই যেন নেটিজেনরা আরও বেশি যশরত চর্চা শুরু করেন। পূজায় একসঙ্গে প্যান্ডেল হপিংও করেন তারা। শোনা যাচ্ছে, প্রযোজক এনা সাহার নতুন ছবিতে নাকি জুটি বাঁধতে পারেন নুসরাত ও যশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা