বিনোদন

গায়ক সাব্বির নাসিরের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: গায়ক সাব্বির নাসির। ২৪ অক্টোবর ২০২১ (৯ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ) রোববার আজ তার জন্মদিন। সান নিউজ টোয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সম্প্রতি তার গাওয়া ইংরেজি গান ‘ড্রাউনিং’ প্রকাশের পর বেশ সাড়া ফেলে। এপিরাসের ফিচারিং এবং শাহরিয়ার পলকের মিউজিক ভিডিও পরিচালনায় এই গানটি বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক ভেন্টস ম্যাগাজিন প্রকাশ করেছে।

এর আগে সাব্বির নাসিরের গাওয়া ‘হর্ষ’, ‘পোকা’, ‘তুমি দমে দম’, ‘টান’, ‘বিনোদিনী রাই’সহ অনেক গান শ্রোতাপ্রিয় হয়েছে।

জনপ্রিয় এই গায়কের জন্মদিনে কী পরিকল্পনা থাকছে আজ জানতে চাইলে সাব্বির নাসির বলেন, আমারতো অপারেশন হয়েছে কিছুদিন আগে। এখনও পুরোপুরি সুস্থ নই। সব শ্রোতা, অনুরাগী, ভক্তকুলের কাছে দোয়া চাই, প্রার্থনা চাই যেন দ্রুত আরোগ্য লাভ করে কাজে ফিরতে পারি।

তিনি আরও বলেন, এবারের জন্মদিনের দিনটি আমি পরিবার ও অল্প কয়েকজন মিউজিসিয়ানের সাথে কাটাব।

সংগীতসাধনা তার পারিবারিক রক্তে। মা আশরাফুন নেসা গায়িকা। তার কল্যাণে ছোটবেলায় গানে হাতেখড়ি। শৈশবেই গান শিখতে ভর্তি হলেন খুলনার একটি গানের স্কুলে, নাম ছিল স্কুল অব মিউজিক। তৃতীয় শ্রেণি পর্যন্ত সাধারণ পড়াশোনাও সেই গানের স্কুলেই চলল। তারপর ভর্তি হন খুলনারই সেন্ট যোসেফ স্কুলে। দশম শ্রেণিতে থাকতেই বন্ধুদের নিয়ে গঠন করলেন ব্যান্ড দল, নাম নাইট এঙ্গেল। কলেজ শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হলেন।

তবে গানের নেশা তাকে ছাড়েনি। ঢাকায় নতুন করে আবার মেটা মরফোসিস নামে ব্যান্ডদল গড়লেন। ১৯৯৮ সালে বের হলো প্রথম অ্যালবাম। সাড়াও মিলল ভালো।

গানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগীতাঙ্গনে বেশ জনপ্রিয় তিনি। প্রতিভাবান মানুষটি বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে পড়েছেন। আবার ক্যারিয়ারকে বদলে নিতে আইবিএতেও পড়াশোনা করেছেন।

প্রসঙ্গত, সাব্বির নাসির সম্প্রতি তার ‘আধা’ গানটির জন্য ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’ জিতেছেন। এছাড়া ‘হর্ষ’ গানের জন্য সিজেএফবি (কালচারাল জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ) পুরস্কার এবং ‘আমারে দিয়া দিলাম তোমারে’ গানের জন্য সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড জেতেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা