বিনোদন

সানফ্রান্সিসকোতে ঘুরে বেড়াচ্ছেন মৌসুমী

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। বর্তমানে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে। মেয়ের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। সেই সঙ্গে ঘুরে দেখছেন সেখানকার দর্শনীয় স্থান।

ছুটি কাটাতে এবং মাকে দেখতেই এবার যুক্তরাষ্ট্রে গেছেন মৌসুমী। সেই সঙ্গে নিজের যাবতীয় কাজ সেরে নেবেন এ অভিনেত্রী।

সানফ্রান্সিসকোতে কয়েক দিন থাকার পর যাবেন আটলান্টায়। সেখানে তার ছোট বোন চিত্রনায়িকা ইরিন জামান এবং তার মা থাকেন।

মৌসুমী সংবাদমাধ্যমকে জানান, অনেক দিন পর আমেরিকায় এসেছি। করোনার কারণে ইচ্ছে থাকলেও আসতে পারিনি। মা-মেয়ে মিলে দারুণ সময় কাটছে। ইচ্ছে আছে এক মাসের মতো ছুটি কাটাবো।

মৌসুমীর মেয়ে ফাইজা চলতি আগামী ২৯ অক্টোবর তারিখে ১৮ বছরে পা দেবে এবং আমেরিকার সিটিজেন কার্ড পাবে। মেয়ের আইডি কার্ডসহ কাগজপত্রের জন্য আবেদনের পাশাপাশি তাকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে খোঁজখবর নেবেন নায়িকা।

আগামী ৩ নভেম্বর কেয়ামত থেকে কেয়ামতখ্যাত সিনেমার নায়িকা মৌসুমীর জন্মদিন। তবে, এবারের জন্মদিন উদযাপন করবেন আটলান্টায়। মৌসুমী জানান 'জন্মদিনটা এবার দেশের বাইরে কাটাতে হচ্ছে। তারপরও মন পড়ে থাকবে দেশে।'

মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী জানান, তার নিজেরও এই সময় স্ত্রী-কন্যার সঙ্গে যাওয়ার ইচ্ছা ছিলো। ভিসা জটিলতায় তিনি যেতে পারেননি। ফলে আগামী ৩ নভেম্বর নায়িকার জন্মদিনেও পাশে থাকা হবে না তার।

যুক্তরাষ্ট্র যাওয়ার আগে এই অভিনেত্রী দেশান্তর, সোনার চর ও ভাঙন সিনেমার কাজ শেষ করেন। ৩টি সিনেমায় সরকারি অনুদানের। অন্যদিকে একটি এক ঘণ্টার নাটক ও একটি বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন তিনি। দেশে ফেরার পর ৩টি সিনেমার ডাবিং করবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে যা করবেন

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। তবে বৃষ্টির পানির সঙ্...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা