বিনোদন

সিনেমার সেটে অভিনেতাকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সিনেমার সেটে অভিনেতার ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে এক নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) বোনানজা ক্রিক র‌্যাঞ্চে ওয়েস্টার্ন ঘরানার ‘রাস্ট’ সিনেমার শুটিং চলাকালে এ ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে ওই নারী নিহত ও সিনেমাটির পরিচালক গুরুতর আহত হন। আহত পরিচালকের অবস্থা গুরুতর।

নিহত হাচিন (৪২) ওই চলচ্চিত্রটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। আর আহত পরিচালক হলেন ৪৮ বছর বয়সী জোয়েল সুজা।

‘প্রপ গান’ হলো সিনেমার শুটিংয়ে ব্যবহার করা বন্দুক। সাধারণত ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহৃত হয়। কখনো কখনো ব্যবহার করা হয় সত্যিকারের বন্দুক ও গুলি।

অ্যালেক বল্ডউইনের মুখপাত্র বলেন, ‘প্রপ গান’ থেকে ভুলবশত ছোড়া ফাঁকা গুলিতে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা