বিনোদন

অনন্য নির্মাতা মালেক আফসারী

মুজতবা সৌদ

মালেক আফসারী। বাংলাদেশের একজন কুশলী নির্মাতা। নির্মাণে এনেছেন এক আলাদা বৈশিষ্ট্য। ছবির ফ্রেমিং, কম্পোজিশন দেখেই বুঝে নেয়া যায়, এর পরিচালক মালেক আফসারী। এর আগে, ফতেহ লোহানী, এহতেশাম, সুভাষ দত্ত, জহীর রায়হান, কাজী জহির, আলমগীর কবির, নারায়ণ ঘোষ মিতা, শিবলি সাদিক, এ জে মিন্টুসহ বেশ ক'জন পরিচালকের ফ্রেমিং, কম্পোজিশনে ছিলো এমন আলাদা বৈশিষ্ট্য। যাতে সহজেই বুঝে নেয়া যেত নির্মাতার নাম।

মালেক আফসারী, তাঁর ছবির গল্প নির্বাচনেও বেছে নেন ভিন্নধর্মী বিষয়, যা দর্শকদের আলাদাভাবে আকর্ষণ করে। ব্যাবসায়ীকভাবেও বারবার সফল হয়েছে তার ছবি। নিজ গুণেই তিনি এদেশের চলচ্চিত্রে একটি আলাদা মাত্রার পরিচালক হিসেবে পরিচিত। "পিয়াসী মন" ছবির সহকারি পরিচালক হিসেবে ১৯৮০ দশকের গোড়ায় চলচ্চিত্রে সম্পৃক্ত হন মালেক আফসারী। লিখেন 'লুটেরা' ছবির কাহিনী, 'কার পাপে' ছবির সংলাপ। ১৯৮৩ সালেই "ঘরের বউ" ছবি চবির মাধ্যমে প্রথম পরিচালক হন তিনি। তারপর একে একে সর্বশেষ "পাসওয়ার্ড" ছবি পর্যন্ত মোট ২৮ চলচ্চিত্র পরিচালনা করেছেন।

তার পরিচালনার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ক্ষতিপূরণ, ক্ষমা, ঘৃণা, দুর্জয়, এই ঘর এই সংসার, আমি জেল থেকে বলছি, ঠেকাও মাস্তান, ফুল এন্ড ফাইনাল ইত্যাদি। ১৯৩৮ সালের ২২ অক্টোবর নোয়াখালী জেলার বসন্তপুরে তার জন্মদিন। জন্মদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন জীবনের প্রতিটি বছর।

তক্ষশীলা হতে সংগৃহীত

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা