বিনোদন

শাহরুখের পর চাঙ্কি পাণ্ডের বাসায় অভিযান

বিনোদন প্রতিবেদক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাসায় তল্লাশির পর চাঙ্কি পাণ্ডের বাসাতেও চালিয়েছে অভিযান। আরিয়ানকে গ্রেফতারের পর মাদক মামলায় নতুন পদক্ষেপ নেয় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

অন্যদিকে শাহরুখপুত্র আরিয়ান ও মেয়ে সোহানা খানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকেও তলব করেছে এনসিবি। এর অংশ হিসেবেই চাঙ্কি পাণ্ডর বাড়িতেও চালানো হয় তল্লাশি।

আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে এমনিতেই নড়েচড়ে বসেছে বলিউড। আরিয়ানের সূত্র ধরে এবার অনন্যাকেও টানছে এনসিবি। চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা করণ জোহরের হাত ধরে পা রেখেছেন বলিউডে। হাতে গোনা কয়েকটা ছবিতে অভিনয় করলেও বেশ জনপ্রিয় তিনি।

বুধবারই (২০ অক্টোবর) এনসিবি দাবি করেছিলো, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এক উঠতি নায়িকার সঙ্গে মাদক নিয়ে কথাবার্তার প্রমাণ পেয়েছেন তারা। আর তারপরই বৃহস্পতিবার অনন্যার বাড়িতে তল্লাশি নিয়ে অনেকেই যোগসূত্র খুঁজে পেয়েছেন। এখন দেখার দিন গড়ানোর সাথে সাথে আর নতুন কি মোড় আসে!

২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়া-গামী এক প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ানকে। তারপর ৩ অক্টোবর গ্রেফতার হন শাহরুখ পুত্র। তারপর কয়েকদিন এনসিবি-র হেফাজতে থাকার পর আরিয়ানকে রাখা হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে। আর্থার রোড জেলের স্পেশ্যাল ব্যারাকে রয়েছেন আরিয়ান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা