গ্রামে গিয়ে কৃষক হবো
বিনোদন

গ্রামে গিয়ে কৃষক হবো

সান নিউজ ডেস্ক: ঢালিউডের অন্যতম সফল পরিচালক মালেক আফসারী। মালেক আফসারী বলেন, ‘প্রত্যেকটা মানুষের তো এক জীবনে স্বপ্ন থাকে আমার সেই রকমের স্বপ্ন ছিল এক জীবনে ২৫টা সিনেমা বানাবো। আমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। এই বছরের শেষদিকে সিনেমাটির শুটিং করবো।

আরও পড়ুন : পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। নাম না ঠিক করা ছবির চিত্রনাট্য সবে তৈরি হচ্ছে। ঈদের পর ঘোষণা করবেন সিনেমার নাম ও শিল্পীদের তালিকা।

সেইসঙ্গে এই পরিচালক গনমাধ্যম নিশ্চিত করলেন, ক্যারিয়ারের ২৫ নম্বর এই সিনেমার দিয়েই চলচ্চিত্র পরিচালনা থেকে বিদায় নেবেন তিনি। ফিরে যাবেন গ্রামে।

সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এই ছবির মাধ্যমে আমার চলচ্চিত্র জীবনের ইতি টানবো। আর জীবনে কখনো ছবি তৈরি করবো না। ২৫ নাম্বার সিনেমাটিই হতে যাচ্ছে আমার পরিচালক জীবনের শেষ সিনেমা।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমার কাজ শেষ করে নোয়াখালীতে আমার গ্রামে বাড়ি ফিরে যাব। সেখানে বাকি জীবন কাটাবো। কৃষিকাজ করবো। কৃষক হিসেবে জীবন-যাপন করবো। সেই পরিকল্পনাই করেছি। তাছাড়া আমি কয়েকদিন আগে নোয়াখালী একটা বাড়ি তৈরির কাজ শুরু করেছি। দোয়া করবেন। যেন আমার আশা পূরণ হয়।’

সবার কাছে ব্যবসাসফল সিনেমার পরিচালক হিসেবে সমাদৃত মালেক আফসারী ‘কপি সিনেমা’ নির্মাণের জন্যও পরিচিত। তিনি নিজেও দাবি করেন, তার প্রায় সব সিনেমাই কোনো না কোনো সিনেমার নকল। এবারেরটি কি হবে? উত্তরে তিনি বলেন, ‘জীবনের শেষ সিনেমা আমার। এটি মৌলিক গল্প নিয়েই তৈরি করবো।’

তিনি জানান, তার নতুন সিনেমার চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। বিভিন্ন সিনেমা নকল করে চিত্রনাট্য তৈরিতে যার নাম-বদনাম দুই-ই আছে।

আরও পড়ুন : রেল যোগাযোগ বন্ধ

প্রসঙ্গত, মালেক আফসারী চলচ্চিত্রে নাম লেখান সহকারী পরিচালক হিসেবে। তারপর ‘ঘরের বউ’ ছবি পরিচালনার মাধ্যমে প্রধান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর একের পর হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। নানা প্রজন্মের তারকারা তার সিনেমায় কাজ করে সাফল্য পেয়েছেন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নীরবে কোলেস্টেরল বাড়াচ্ছে যে অভ্যাসগুলো

উচ্চ কোলেস্টেরলকে বলা হয় নীরব স্বাস্থ্যঝুঁকি। কারণ রক্তে কোলেস্টেরলের মাত্রা...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে দ...

অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলী আকবর (৮০) নামে এক ব...

মাটিরাঙায় খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপন অনুষ্ঠিত 

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জম্ম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা