শাহরুখ খান ও আরিয়ান খান
বিনোদন

আমি তোমাকে বিশ্বাস করি বাবা

বিনোদন ডেস্ক: ভারতের সেশন কোর্টে জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ার পর ছেলের জন্য এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবার।

তার আগেই বন্দী ছেলেকে দেখতে প্রথমবার জেলে গেছেন শাহরুখ খান। জেলে প্রায় ২০ মিনিট সময় কাটান শাহরুখ খান।

জানা গেছে, জেলে ছেলেকে দেখে ভেঙে পড়েন শাহরুখ। জেলের খাবার খেতে পারছেন না আরিয়ান। সেখানের শৌচাগারও ব্যবহারে অনীহা তার। এই কয়দিনেই আরিয়ানের শরীর-স্বাস্থ্য অনেকটাই ভেঙে গেছে। ছেলের এই শোচনীয় অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি শাহরুখ।

আরিয়ানের সঙ্গে কথা বলার সময় মাঝে মাঝেই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। এ সময় আরিয়ান তারা বাবাকে বলে ‘আই অ্যাম সরি বাবা- আমি খুবই দুঃখিত’। জবাবে কিং খান বলেন, ‘আমি তোমাকে বিশ্বাস করি বাবা’।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, সুপারস্টার হওয়ার পরেও ছেলের সঙ্গে দেখা করার সময় শাহরুখ খানকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি। অন্যান্য বন্দীদের পরিজন জেলে যেভাবে দেখা করেন, শাহরুখও সেভাবেই আরিয়ানের সঙ্গে দেখা করেছেন। জেলের ভেতর আরিয়ানের সঙ্গে দেখা করার আগে শাহরুখের ভারতের জাতীয় পরিচয়পত্র আধার কার্ড অন্যান্য নথিপত্র যাচাই করা হয়ে। এরপর হাতে একটা টোকেন দিয়ে ভেতরে পাঠানো হয়।

সাক্ষাৎকালে ছেলেকে ছুঁয়ে দেখতে পারেননি শাহরুখ। তাদের দুজনের মধ্যে একটা কাচের দেয়াল ছিল। ইন্টারকমে একে অপরের সঙ্গে কথা বলেন। বাবা-ছেলের কথোপকথনের সময় চারজন কারারক্ষী উপস্থিত ছিলেন।

শাহরুখ অবশ্য ছেলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আড়ালেই রাখতে চেয়েছিলেন। বড় কনভয় বা বড় গাড়ি নিয়ে তিনি আর্থার রোড জেলে যাননি সেদিন।

কালো কাঁচের একটি ছোট গাড়িতে করেই জেলের মূল ফটকে নামেন ভোরেই।

তবে শাহরুখের আসার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল সংবাদমাধ্যমের একাংশ। ফলে তারা আর্থার রোড জেলের মূল ফটকের বাইরে ভিড় করেছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা