আরিয়ান খান
বিনোদন

বিপর্যস্ত আরিয়ান

বিনোদন ডেস্ক: আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন আরিয়ান। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বই পড়ে সময় কাটানোর পরামর্শ দেওয়া হয় তাকে।

জেলের গ্রন্থাগারে বিভিন্ন ধর্মীয় এবং অনুপ্রেরণামূলক বই থাকে। এ ছাড়া হাজতবাসীরা আত্মীয়দের থেকে বই আনাতে পারেন। কিন্তু সেগুলো ওই নির্দিষ্ট দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি হতে হবে।

হাজতে কাউন্সেলিং চলছে আরিয়ানের। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের সঙ্গে কথা বলছেন তিনি।

তিন সপ্তাহ ধরে বন্দিজীবন কাটছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের।

মুম্বাইয়ের আর্থার রোড জেলের রুদ্ধদ্বার কক্ষই আরিয়ান খানের বর্তমান ঠিকানা। জেলের জীবনযাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না শাহরুখপুত্র।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিশেষ কথাও বলছেন না কারও সঙ্গে। বই পড়েই সময় কাটাচ্ছেন তিনি। জেলের গ্রন্থাগার থেকে দুটি বই ধার নিয়েছেন আরিয়ান- ‘গোল্ডেন লায়ন’ নামের একটি উপন্যাস এবং রাম-সীতা সংক্রান্ত গল্পের একটি বই।

এনসিবি সূত্রে জানা গেছে, সমীরকে আরিয়ান কথা দিয়েছেন— তিনি যা করেছেন, তার পুনরাবৃত্তি আর কখনও হবে না। আরিয়ানের আশ্বাস, ভবিষ্যতে তিনি একজন সুনাগরিক হয়ে উঠবেন।

বন্দিদের কুরআন, গীতা ও বাইবেলের মতো ধর্মীয় গ্রন্থও দেওয়া হয় জেলে। সেসব বই পেয়েছেন আরিয়ানও। এর আগে জেলে বসেই বিজ্ঞানের বই চেয়েছিলেন আরিয়ান। তার দাবিমতো কয়েকটি বই এনেও দেওয়া হয়েছিল তাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা