বিনোদন

চিরনিদ্রায় অমিতাভের ‘বেগম’

বিনোদন ডেস্ক: ‘গুলাবো সিতাবো’ ছবিতে অমিতাভ বচ্চনের ‘বেগম’ ফারুক জাফর আর নেই। ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন বলিউড সাম্রাজ্যের প্রবীণ এ অভিনয়শিল্পী। ফারুক জাফরের নাতি শাজ আহমেদ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’ ছিলো ফারুক জাফরের শেষ ছবি। এ ছবিতে তিনি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বেগমের চরিত্রে অভিনয় করে সবার ভালোবাসা পেয়েছিলেন। এ ছবিতে অভিনয় করেই সেরা সহ–অভিনেত্রী হিসেবে ‘ফিল্মফেয়ার’ পুরস্কার জয় করেছিলেন ফারুক জাফর।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাতটা নাগাদ লক্ষ্ণৌর গোমতীনগরের বিশেষখণ্ডের বাসায় এ প্রবীণ অভিনেত্রী মারা যান। শনিবার দুপুরে তাঁকে অ্যাশবাগের এক কবরস্থানে দাফন করা হয় বলে নাতি শাজ আহমেদ জানান।

‘গুলাবো সিতাবো’ ছবির লেখিকা জুহি চতুর্বেদী ফারুক জাফরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন। এ পোস্টে তিনি প্রবীণ এ অভিনয়শিল্পীকে শেষবিদায় জানিয়ে লিখেছেন, ‘বেগম চলে গেলেন। ফারুকজি, আপনার তুলনা কেউ ছিলো না, আর আগামী দিনে কেউ আসবেও না। আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ, আপনি আপনার সঙ্গে এক আত্মিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দিয়েছিলেন। এখন আল্লাহর আরেক দুনিয়ায় আপনি শান্তিতে বসবাস করুন।’

‘গুলাবো সিতাবো’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করা আয়ুষ্মান খুরানা তাঁর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বলিউডের এ অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পরিচালক সুজিত সরকার আর জুহি চতুর্বেদী লক্ষ্ণৌতে গিয়ে এ প্রবীণ অভিনয়শিল্পীকে ‘ফাতিমা বেগম’–এর চরিত্রটি বুঝিয়েছিলেন। ফারুকজি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ‘গুলাবো সিতাবো’

তিনি করতে রাজি হয়েছিলেন অমিতাভ বচ্চনের কারণে। কারণ, তিনি অমিতাভের ভক্ত। তাই এ বলিউড মেগাস্টারের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি ফারুক জাফর। ‘স্বদেশ’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘সুলতান’, ‘পিপলি লাইভ’সহ আরও অনেক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

১৯৮১ সালে রেখা অভিনীত সুপার হিট ছবি ‘উমরাওজান’ দিয়ে ফারুক জাফরের অভিনয় জীবন শুরু। এ ছবিতে তিনি রেখার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

ইসরায়েলের প্রস্তাব, সৌদির প্রত্যাখ্যান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রমে যৌথভ...

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা