বিনোদন

শিল্পীরা ছন্দে ফিরুক

বিনোদন প্রতিবেদক: চলতি প্রজন্মের আলোচিত গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়া। পাওয়ারভয়েসখ্যাত এ শিল্পী অল্প সময়ে বেশ কিছু গান উপহার দিয়েছেন, যা শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। এদিকে মধ্যে খানিক অসুস্থ থাকলেও এখন বেশ ভালো আছেন। এরইমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। করছেন নতুন সব গান। সব মিলিয়ে কি অবস্থা?

কর্ণিয়া বলেন, ভালো আছি। ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটছে এখন। মূল ব্যস্ততা কি নিয়ে? এ গায়িকার উত্তর- এ বছর বেশ কয়েকটি গান প্রকাশ করেছি।

সেগুলোর সাড়াও মিলিছে ভালো। এখন নতুন গান করছি। নিজের চ্যানেলের জন্য দুটি একক গান করলাম, প্রকাশ হবে সামনে। গান দুটির সুর ও সংগীত করেছে মার্সেল। এরইমধ্যে দূর্গাপূজা উপলক্ষেও একটি গান করলাম। ‘জয় দূর্গা মায়ের জয়’ শিরোনামের গানটিতে আমি, হৈমন্তী রক্ষিত ও স্বপ্নিল সজীব কন্ঠ দিয়েছি। বেশ ভালো সাড়া পাচ্ছি গানটি থেকে।

এছাড়াও ধ্রুব মিউজিক স্টেশন থেকে একটি গান আসার কথা রয়েছে সামনে। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী। আশা করছি মজার এই গানটি ভালো লগাবে সবার। বেশ কিছু স্টেজ শো করলেন সম্প্রতি। তাহলে কি স্বাভাবিক অবস্থায় ফিরছে স্টেজ?

এ গায়িকা বলেন, সেটাই তো হওয়া উচিত। সব সেক্টরেই তো কাজ শুরু হয়েছে। শুধু আমরাই বঞ্চিত হয়েছি।

স্টেজ আবার পুরোদমে শুরু হোক। শিল্পীরা ছন্দে ফিরুক সেটাই চাওয়া। আমি ঢাকা ও কক্সবাজারে কয়েকটি শো করেছি এরমধ্যে। বেশিরভাগই ইনডোরে হয়েছে শো। সামনেও কিছু শো রয়েছে। করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে এখন। আশা করবো ওপেন এয়ার কনসার্টেরও অনুমতি মিলবে শিগগিরই।

কর্ণিয়া বলেন, গত প্রায় দুই বছরে করোনা মহামারির কারণে শিল্পীরা যে ক্ষতির মুখে পড়েছেন সেটা পুষিয়ে উঠতে সময় লাগবে। অনেক শিল্পী-মিউজিশিয়ান আর্থিক সংকটে পড়েছেন। মন থেকে চাই এই মহামারি দূর হোক সম্পূর্ণভাবে। সবাই সবার কাজের স্বাভাবিক গতিতে ফিরুক। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। বিয়ে করা হলো গত বছর। কেমন চলছে বিয়ে পরবর্তী সময়?

কর্ণিয়া হেসে বলেন, খুব ভালো চলছে। কারণ আমার স্বামী মিউজিশিয়ান হওয়াতে দুজনে মিলে সব কিছু এখন পরিকল্পনা করছি। সামনে কি কাজ করবো, কিভাবে করবো দুজন মিলে সব ঠিক করি। এভাবেই আজীবন একসঙ্গে পথ চলতে চাই।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা