সিনেপ্লেক্স
বিনোদন

চালু হলো মধুবন সিনেপ্লেক্স

বিনোদন ডেস্কঃ উত্তরবঙ্গের জেলা বগুড়ায় মধুবন সিনেপ্লেক্সেটি আজ থেকে চালু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল তিনটায় মাটিনি শো শুরুর মাধ্যমে চালু হয়েছে বলে জানিয়েছেন মধুবনের পরিচালক ইউনুস রুবেল।

জানা যায়, দুপুর দুইটার মধ্যেই মাটিনি শো'র ৩৫ ভাগ টিকেট বিক্রি হয়ে যায় এবং শো শুরুর ঠিক আগ মুহূর্তেই হাউজফুল হয়ে যায়।

পরিচালক বলেন, মধুবন উত্তরবঙ্গের একটি আইকন সিনেপ্লেক্স হিসেবে দাঁড়িয়ে যাবে। আমরা এখানে সব ধরনের সিনেমা চালাবো, কারণ যে দর্শকেরা সিনেমা হলে আসতো না তারা আবার মধুবনে ফিরবে।

তিনি বলেন, আমরা হলিউডের থ্রি ডি সিনেমা দেখানোর ব্যবস্থা রেখেছি। সেভাবেই প্রযুক্তিগতভাবে কার্য সম্পাদন করেছি, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। যার ফলে দর্শকেরা পুরোটা সময় বিনোদিত হবেন এবং জীবন্ত অনুভূতি নিয়েই ফিরে যাবেন। এখানে আসন সংখ্যা রয়েছে ৩৩৬ টি।

টিকেট মূল্য থাকছে ১০০, ২০০ ও ৩০০ টাকা তিন ক্যাটাগরিতে। শিগগির চালু হবে ই-টিকেটিং। শুরুতে একটি স্ক্রিন নিয়ে যাত্রা শুরু করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

নতুন মিশনে বাংলাদেশের সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংসের (জেএ...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা