বিনোদন

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিনোদন ডেস্ক

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। আগামী ১৭ জুলাই দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ছবিটি প্রদর্শিত হবে।

এরই মধ্যে স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে ছবিটির প্রচারণা শুরু করেছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার এক বার্তায় তিনি জানান, ‘ওপেনহেইমার’ -এর সাফল্যের পর নোলানের নতুন চলচ্চিত্রটি বিশ্ব মুক্তির সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে। তিনি বলেন, চলচ্চিত্র ইতিহাসে প্রথম মূলধারার ফিচার ফিল্ম হিসেবে ‘দ্য ওডিসি’ -র প্রতিটি দৃশ্য আইম্যাক্স ৭০ মিলিমিটার ফিল্ম ক্যামেরায় ধারণ করা হয়েছে, যা সিনেমাটিকে প্রযুক্তিগত দিক থেকেও অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। নোলানের পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন হলিউডের একঝাঁক জনপ্রিয় তারকা।

স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, মুক্তির আগে যথাসময়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে দেশের অন্য মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি প্রদর্শিত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

‘দ্য ওডিসি’ -র প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও এবং শার্লিজ থেরন। ছবিটি প্রযোজনা করেছেন নোলানের দীর্ঘদিনের সহযোগী ও স্ত্রী এমা থমাস।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা