বিনোদন

ক্লিন ফিডে ফিরলো জি বাংলা

বিনোদন ডেস্ক: ক্লিনফিড বাস্তবায়ন করে বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে চ্যানেলটিতে এখন আর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে না।

বন্ধের দুই সপ্তাহ পর জি বাংলা কর্তৃপক্ষ থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ক্লিন ফিড পেয়ে শুক্রবার (১৫ অক্টোবর) থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের বিধিনিষেধ অনুযায়ী আমরা চ্যানেলগুলো সম্প্রচার করছি। ক্লিন ফিড না থাকা অনেক বিদেশি চ্যানেল এখন সম্প্রচারে নেই। জি বাংলা কর্তৃপক্ষ ক্লিন ফিড দেওয়ায় শুক্রবার থেকে ক্যাবল অপারেটররা চ্যানেলটি সম্প্রচার করছেন।

জানা গেছে, জি বাংলা থেকে ক্লিন ফিড পেলেও অনেক ক্যাবল অপারেটর সেটি চালাতে পারছেন না। বাড়তি খরচের কারণে অনেকে এখনো চ্যানেলটি সম্প্রচার শুরু করতে পারেননি। ক্লিনফিড দিয়ে চ্যানেল পরিচালনার জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে অপারেটরদের।

সরকারি নির্দেশনা মেনে গত ১ অক্টোবর থেকে অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন বাংলাদেশের ক্যাবল অপারেটররা।

পরে গত ৫ অক্টোবর সব চ্যানেল বন্ধ না রেখে বিজ্ঞাপনবিহীন (ক্লিন ফিড) বিদেশি টিভি চ্যানেলে বা অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকসহ সংশ্লিষ্টদের একটি চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা