বিনোদন

শাহরুখপুত্রের স্থগিত শুনানি আজ

বিনোদন ডেস্ক: বুধবার দীর্ঘ সময় ধরে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন শোনেন বিশেষ আদালত। পরে আবেদনের শুনানি স্থগিত করেন আদালত। আজ (১৪ অক্টোবর) দুপুরে আবার শুনানি শুরু হবে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, আজ আরিয়ান খান, মুনমুন ধমেচা ও আরবাজ মার্চেন্টের জামিনের আবেদন শুনবে কোর্ট। গতকাল আরিয়ানের আইনজীবী অমিত দেশাই জামিনের আরজির শুনানিতে আদালতকে জানান, আরিয়ান ওই ক্রুজের ভেতর ছিলেন না, যেখানে তল্লাশি চালায় এনসিবি। তাঁর মক্কেল আরিয়ান খানকে ক্রুজের গেট থেকেই আটক করে এনসিবি। আরিয়ানের সঙ্গে ছিল আরবাজ মার্চেন্ট।

তাঁদের প্রশ্ন করলে, আরবাজ স্বীকার করে নেয় তাঁর কাছে মাদক আছে।

আদালতে আরিয়ান খানের জামিনের বিরোধিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। তাদের দাবি, আরিয়ান খান এবং অন্য অভিযুক্তদের আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগাযোগ আছে। ইতোমধ্যেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে উপযুক্ত তথ্য-প্রমাণ হাতে এসেছে তাঁদের।

২ অক্টোবর রাতে এনসিবি মুম্বাই উপকূলে একটি প্রমোদতরিতে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে এনসিবি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে শাহরুখপুত্রসহ এ পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন তাঁরা আর্থার রোডের জেলে আছেন। গত সপ্তাহে ম্যাজিস্ট্রেট কোর্টে খারিজ হয়েছিল শাহরুখ খানপুত্রের জামিনের অবেদন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা