প্রভাস
বিনোদন

প্রভাস ভক্তদের অপেক্ষার পালা শেষ

বিনোদন ডেস্ক: বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস। এই সিনেমাটির জন্য কঠোর পরিশ্রমও করেন এ অভিনেতা। মুক্তির পর বক্স অফিসে ইতিহাসও গড়ে ‘বাহুবলি’। তেলেগু এ অভিনেতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমূল্য রতনে পরিণত হয়েছেন। তাইতো একের পর এক বিগ বাজেটের সিনেমায় কাজ করছেন তিনি। আর নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পরবর্তী সিনেমার জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস!

বেশ কয়েকটি সিনেমার কাজ বর্তমানে প্রভাসের হাতে রয়েছে। সিনেমাগুলোর প্রতিটির জন্য ১০০ কোটি রুপি করে নিচ্ছেন এ অভিনেতা। কিন্তু সদ্য ঘোষিত পরিচালক সন্দ্বীপ রেড্ডি ভাংগার ‘স্পিরিট’ সিনেমার জন্য নাকি ১৫০ কোটি রুপি দাবি করেছেন প্রভাস! নির্মাতারাও নাকি এই বাজেট প্রভাসকে দিতে প্রস্তুত!

মুক্তির অপেক্ষায় রয়েছে প্রভাসের ‘রাধে শ্যাম’। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা হেগড়ে। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে সিনেমাটি। একই বছর বড়পর্দায় মুক্তি পাবে ‘সালার’ ও ‘আদিপুরুষ’। ‘কেজিএফ’র নির্মাতা প্রশান্ত নীল নির্মাণ করেছেন ‘সালার’ সিনেমাটি। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রুতি হাসান।

‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। এতে রামের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। রাবণের চরিত্রে পর্দায় হাজির হবেন সাইফ আলি খান আর সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে।

এছাড়া নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমায় অভিনয় করছেন প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যেটি মুক্তি পাবে ২০২৩ সালে। এছাড়াও অনেক নির্মাতারা তার পেছনে ছুটে বেড়াচ্ছেন। আর এতে পারিশ্রমিকও বাড়াচ্ছেন প্রভাস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ বিদায়ি নৌপ্রধানের  

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রা...

এক হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: স্বস্তি, নাকি নতুন ঝুঁকি?

বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।...

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত...

বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প

‘জীবনেও সাথী, মরণেও সাথী’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা