রাইমা সেন
বিনোদন

বিয়ে করবো না, নিজের মতো থাকবো

বিনোদন ডেস্ক: সম্প্রতি রাইমা সেনের বিয়ে নিয়ে এক গুঞ্জন বেশ চাউর হচ্ছে। তবে বিষয়টিকে মোটেই পাত্তা দিচ্ছেন না সুচিত্রা-নাতনি।

নিজেকে নিয়ে রটতে থাকা গুঞ্জন বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল রাইমা সেন। সম্প্রতি এক চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়িয়েছিল তার। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নে খানিক উষ্মা প্রকাশ করে রাইমা বলেন, ‘যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে।

আমি কোনো চিত্রগ্রাহকের সঙ্গে ছবি যেই তুললাম, আর ১০টি গল্প হয়ে গেলো! আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এসব মিথ্যা গল্প ওদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।’

এরপর কিছুটা স্থির হয়ে বললেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করবো না। নিজের কাজটাই মন দিয়ে করবো। নিজের মতো করে থাকবো। ‘

ফটোশ্যুটে রাইমার সঙ্গী ছিলেন নিখিল জৈন। এই মুহূর্তে সিংহভাগ মানুষ যাকে চেনেন নুসরাতের সঙ্গী হিসেবে। ছবি তোলার ফাঁকেই গল্প জুড়ে দিলেন নিখিল-রাইমা। ডায়েট থেকে ডিম ভাজা, আলোচনা চললো সবকিছু নিয়েই।

রাইমা মাংস খেতে ভালোবাসেন। পূজার চারদিন পাতে পাঁঠার মাংস তার চাই-ই চাই। কিন্তু নিখিল আবার সেভাবে মাংস পছন্দ করেন না। দুই বন্ধুকে মেলাতে পারেনি মাংস-প্রীতি। তবে শরীরচর্চার প্রতি দুজনের ভালোবাসা দেখার মতো।

দুজনের ব্যক্তিজীবন নিয়ে চর্চা অবিরাম। কিন্তু সে সবের তোয়াক্কা করেন না তারা। ক্যামেরার খচখচ শব্দ, বিরিয়ানির গন্ধ আর একরাশ গল্পে আরও গভীর হলো রাইমা-নিখিলের বন্ধুত্ব। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা