রাইমা সেন
বিনোদন

আবেদনময়ী রাইমার রুপের রহস্য!

সান নিউজ ডেস্ক: টালিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী রাইমা সেন। প্রায়শই সামাজিক মাধ্যমে নতুন ফটোশ্যুটের ঝলক সবার সঙ্গে শেয়ার করেন তিনি।

আরও পড়ুন: তৃণার আপত্তিকর ছবি ভাইরালের হুমকি

স্টাইল ও ফিটনেসের জন্য আলোচনায় থাকেন রাইমা। ৪৩ বছর বয়সী এ নায়িকা কীভাবে নিজেকে এতটা ফিট রেখেছেন? আসুন জেনে নিই।

বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেনের নাতনী রাইমার বাঙালি খাবারই পছন্দ। তাই অন্যান্য খাবারের সঙ্গে বাঙালি খাবারও খান তিনি। তবে ফিটনেসে কোনো প্রভাব পড়ে না।

শরীরচর্চার মধ্যে রাইমা নিয়মিত যোগ ব্যায়াম করেন। এছাড়াও কার্ডিও এবং ওয়েট লিফটিংয়ের মতো ব্যায়ামের মাধ্যমে মেদ ঝরান তিনি।

আরও পড়ুন: আমার বড়লোক বয়ফ্রেন্ড ছিল না!

রাইমা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন কমানো উচিত নয়, কারণ এটি ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। ফিট থাকার জন্য ওজনের ভারসাম্য বজায় রাখা জরুরি।

শরীরের গঠন ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন রাইমা সেন। একই সঙ্গে অনেকটা ভারী খাবার খাওয়ার পরিবর্তে, স্বাস্থ্যকর খাবার খান তিনি।

সপ্তাহের ৫ দিন কড়া ডায়েট মেনে চললেও, দু'দিন শরীরকে বিশ্রাম দেন তিনি। অর্থাৎ সপ্তাহের ২ দিন রাইমা সেনের ‘চিট ডে’ থাকে।

ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই বারবার নজর কাড়েন রাইমা। আর ফ্যানরা ভরিয়ে দেন ভার্চুয়াল ভালোবাসায়। বোল্ড লুকে অন্যান্যদের টেক্কা দিতে যথেষ্ট পারদর্শী তিনি। বিভিন্ন সময় তার লাস্যময়ী ছবি রীতিমতো আগুন ধরিয়েছে নেট পাড়ায়।

কিছুদিন আগেই স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর অভিনীত বাংলা ওয়েব সিরিজ ‘রক্তকরবী’। এই সিরিজে রাইমা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: রাতভর নাচলেন শবনম বুবলী

প্রসঙ্গত, রাইমা সেন অভিনেত্রী মুনমুন সেনের কন্যা এবং বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি। তার বোন রিয়া সেনও বলিউডের চলচ্চিত্র শিল্পে জড়িত আছেন। তাদের বাবা ভারত দেববর্মা ত্রিপুরার রাজ পরিবারের একজন সদস্য। তার মাতামহী ইলা দেবী কোচ বিহারের রাজকুমারী ছিলেন, যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানী ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা