আরিয়ান খান
বিনোদন

১৪ দিনের হাজতে আরিয়ান

বিনোদন ডেস্ক: সবাই আশা করছিলেন আজকের শুনানিতে হয়তো জামিন পাবেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কিন্তু সেটা হয়নি। ১৪ দিনের জন্য আরিয়ানকে হাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বাই আদালত।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আইনজীবীর দাবি মতো আরিয়ানসহ বাকি আটকদের তাদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দেন আদালত।

বিচারপতি দাবি করেন, এনসিবি তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য যথেষ্ট সময় পেয়েছেন। আর প্রয়োজন নেই।

এরপরই আরিয়ানদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

তবে সঙ্গে সঙ্গে আরিয়ানদের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ নিযুক্ত আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে আগামীকাল শুক্রবার বেলা ১১টায়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) পর্যন্ত আরিয়ানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। চারদিন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রুদ্ধদ্বার কক্ষে কাটিয়েছেন আরিয়ান। চলেছে জিজ্ঞাসাবাদ।

এনসিবি সূত্রে জানা গেছে, জেরার সময় সহযোগিতা করেছেন শাহরুখপুত্র। তবে তার কাছ থেকে কোনো মাদক মেলেনি।

কিন্তু আপাতত বহাল থাকবে তার বন্দিদশা। সন্ধ্যা ৬টার পর কোভিড রিপোর্ট ছাড়া জেলে প্রবেশাধিকার নেই। তাই আরিয়ানকে আপাতত এনসিবির হেফাজতে রাখার অনুরোধ করা হয়েছে।

তদন্তের আরও গভীরে যাওয়ার জন্য আরিয়ান এবং সঙ্গীদের হেফাজতে রাখা প্রয়োজন বলে যুক্তি দেওয়া হয় এনসিবির তরফে।

সম্প্রতি মাদকতরীর পার্টিতে উপস্থিত অচিত কুমারকে আটক করে এনসিবি। ৯ অক্টোবর পর্যন্ত তাদের হেফাজতে থাকবেন অচিত।

শাহরুখপুত্রের আইনজীবী জানান, আরবাজ এবং অচিতের কাছ থেকে খুব অল্প পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। মানশিন্ডে জানিয়েছেন, তাদের সঙ্গে আরিয়ানের পরিচয় আছে। কিন্তু সেই পার্টিতে আরিয়ান কারও থেকে মাদক সংগ্রহ করেননি।

শাহরুখপুত্রের আইনজীবীর মতে, চারদিন আরিয়ানকে হেফাজতে রাখার পরও আসল অপরাধীকে এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি এনসিবি। আরিয়ান নাকি পার্টির জাঁকজমক আরও বাড়িয়ে দিতেই সেখানে গিয়েছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা