বিনোদন

নুসরাতকে নিয়ে মুখ খুললেন কোয়েল

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনটা সুখময় হচ্ছে না টালিউড নায়িকা নুসরাত জাহানের। প্রথম সন্তান কোলে আসার পর তাকে ঘিরে আলাদা ভুবন তৈরি করার কথা ছিল এ নায়িকার। কিন্তু নুসরাতকে উল্টো সামাল দিতে হচ্ছে সমালোচনা।

গত কয়েক মাস ধরেই এসব ব্যক্তিগত বিষয়ে কটাক্ষের শিকার এ নায়িকা। বিশেষ করে গত ২৬ আগস্ট নুসরাতের কোলজুড়ে আসা ছেলেসন্তানের বাবা কে? এ প্রশ্নেই মুখর ছিলো কলকাতার সোশ্যাল মিডিয়া।

এ বিষয়ে নুসরাত এখন পর্যন্ত সরাসরি কিছু না বললেও ইতোপূর্বে জানা গেছে, তার সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। যদিও যশ ও নুসরাত স্বামী-স্ত্রী নন।

অবশ্য এই বিপদের সময়ে নুসরাতের পক্ষে দাঁড়িয়েছেন তার সহকর্মীরা। টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নুসরাতের পক্ষ হয়ে বলেছেন, এ বিষয়ে বাইরে থেকে মন্তব্য করা অনুচিত।

সম্প্রতি কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, নুসরাত নিজের জীবনে যেটি ঠিক বলে মনে করেছে, সেটিই করেছে। তার ফলের মুখোমুখি ওকেই হতে হবে, অন্য কাউকে নয়। তাই বাইরে থেকে মন্তব্য করাটাও এ ক্ষেত্রে একেবারেই অনুচিত। নুসরাতকে পরামর্শ দেওয়ার অধিকার তাদেরই রয়েছে, যারা জীবনের প্রতিটা মুহূর্তে ওর পাশে থাকেন, যারা ওর সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। কোনো দায়িত্ব ছাড়াই বাইরে থেকে উপদেশ দিয়ে চলে যাওয়া খুব সহজ। কারও মূল্যবোধ বা আদর্শের সঙ্গে আমার না-ই মিলতে পারে, কিন্তু সেটি নিয়ে বিচার বা মন্তব্য করার কোনো অধিকার আমার নেই।

তবে মা হওয়াটা গর্বের ও দারুণ ব্যাপার জানিয়ে কোয়েল বলেন, নুসরাত যখন মা হয়েছিলো, ওকে শুভেচ্ছা জানিয়েছিলাম। মনে হয়েছিলো, একজন মা যখন সন্তানের জন্ম দেন, তাকে ঘিরে একটা পজিটিভলি থাকা দরকার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা