স্টার সিনেপ্লেক্স
বিনোদন

দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ

বিনোদন ডেস্ক: স্টার সিনেপ্লেক্সের ১৭ বছর পেরিয়ে ১৮ বছর পূর্তির আয়োজনের অংশ হিসেবে থাকছে ‘জেমস বন্ড’ সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমার প্রিমিয়ার শো। বৃহস্পতিবার (৭ অক্টোবর), এ উপলক্ষে মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, কর্পোরেট ব্যক্তিত্ব, সাংবাদিক, চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের তারকারা এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ১৭ বছর পূর্তিতে দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দর্শকদের ভালোবাসায় স্টার সিনেপ্লেক্স আজ এ পর্যায়ে এসেছে। স্টার সিনেপ্লেক্সের প্রাণ হল দর্শক। প্রথম থেকেই দর্শকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি আমরা। দিনে দিনে এর পরিধি আরো বাড়বে। শুধু বিদেশী সিনেমার উপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে ভালো ভালো সিনেমা নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভীড় লেগে থাকুক’।

স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ জানায়, আগামীতে ঢাকার উত্তরাসহ ধারাবাহিকভাবে দেশব্যাপী অনেকগুলো প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তবে এখন ভিআইপি প্রেক্ষাগৃহ’সহ মোট পাঁচটি প্রেক্ষাগৃহ রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ারে দু’টি শাখা রয়েছে। সম্প্রতি মিরপুরে চালু হয়েছে চতুর্থ শাখা।

স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ আরও বলেন, ঢাকার বাইরেও বগুড়ার সাতমাথা মোড়ে পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্স তৈরির চুক্তি স্বাক্ষরিত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা