বিনোদন

সিনেমায় ফিরবেন না শাহরুখ খান

বিনোদন ডেস্ক: মাদককাণ্ডে আটক পুত্র আরিয়ান খানকে মুক্ত না করে সিনেমার শুটিংয়ে ফিরবেন না বলিউড তারকা শাহরুখ খান। তার দু’টি ছবির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। ইত্যেমধ্যে পুত্রকে মুক্ত করতে নিয়োগ দিয়েছেন ভারতবর্ষের সেরা আইনজীবী।

জানা গেছে, শাহরুখ খানকে শেষবার ২০১৭ সালের ‘জিরো’ ছবিতে পর্দায় দেখা গিয়েছিল। তারপর ২০২২ সালের ১৫ অগস্ট ফের অনুরাগীদের সামনে নতুন চরিত্র নিয়ে আসবেন তিনি, এমনই কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর। কোনো চলচ্চিত্রের কাজ করছেন না তিনি।

আগামী ১০ অক্টোবর এই ছবির একটি গানের দৃশ্যের জন্য স্পেন যাওয়ার কথা ছিল দীপিকা পাড়ুকোন এবং শাহরুখের। কিছু মারপিটের দৃশ্যও শুটিং করবেন বলে জানিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

দক্ষিণী পরিচালক অ্যাটলির পরবর্তী ছবিতেও অভিনয় করছেন শাহরুখ। সঙ্গে নয়নতারা। সেই ছবির একটি অংশের কাজ শেষ হয়েছে গত মাসে। তার জন্যই কয়েক দিন পুণেতে ছিলেন কিং খান। এরপর বাকি অংশ গত অক্টোবর থেকে মুম্বাইয়ে শুট করার কথা ছিল।

সূত্র বলছে, ‘পাঠান’র পাশাপাশি অ্যাটলির ছবির কাজও পিছিয়েছে। কবে শুরু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। কারণ ছেলের সমস্যা মিটলে তবেই শাহরুখ কাজে ফিরবেন।

প্রসঙ্গত, গত রোববার বিকেলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরিয়ানকে নিজেদের হেফাজতে নিয়েছে। মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান।

আগামী বৃহস্পতিবার (৭ আগস্ট) পর্যন্ত এনসিবি-র হেফাজতে থাকতে হবে তাকে। সেই পর্যন্ত আরিয়ানকে হেফাজতে নেয়া হয়েছে। চলবে জিজ্ঞাসাবাদ। সেদিন তাকে কোর্টে তোলা হবে শাহরুখপুত্রকে। তবে তার জামিন মিলবে কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। শাহরুখ খান ছেলে আটকের পর থেকে রয়েছেন দুশ্চিন্তায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা