গৌরী খান
বিনোদন

মাদকের অভিযোগ গৌরীর বিরুদ্ধেও

বিনোদন ডেস্ক: শাহরুখপুত্র আরিয়ান খানের পর এবার তার স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে মাদকাসক্ত হবার অভিযোগ পাওয়া গেছে। ২০১১ সালের দিকে বার্লিন এয়ারপোর্টে মাদকসহ গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে অনেক দেনদরবার করে সেই ঘটনা ধামাচাপা দেয়া হয়েছিলো বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার।

শ্যুটিং, ব্যবসাসহ নানান কাজে মাসের প্রায় ২৫ দিনই বাড়িতে থাকেন না বলিউড কিং শাহরুখ খান। চোখের সামনে মায়ের বেপরোয়া জীবনযাপন, সন্তানদের পড়ালেখা, জীবনযাত্রার ব্যাপারে কোন খোঁজখবর রাখতেন না তিনি।

অঢেল সম্পদ, বিরাট প্রাসাদ আর তারকাখ্যাতির কারণেই বখে গিয়েছেন তার স্ত্রী ও পুত্র আরিয়ান খান। এসব গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন শাহরুখ ভক্ত ও ভারতীয় গণমাধ্যম।

ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতারের পর একে একে উঠে আসছে পুরনো সব ঘটনা। গত ৪ বছর ধরে আরিয়ান মাদকাসক্ত বলেও খবর বেরিয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিলাসবহুল ক্রুজ জাহাজের এক পার্টিতে ভিভিআইপি তালিকায় নাম থাকায় কোনো প্রবেশমূল্য ছাড়াই প্রবেশ করেছিলেন আরিয়ান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা