সালমান খান
বিনোদন

বলিউড ভাইজানের জীবনী নিয়ে আসছে সিরিজ

বিনোদন ডেস্ক: বলিউডের ভাইজান সালমান খানের জীবনের কাহিনি নিয়ে এবার তৈরি হচ্ছে তথ্যচিত্রমূলক সিরিজ। বি-টাউনের খবরে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। সূত্রের খবর জানা যাচ্ছে, একটি স্ট্রিমিং জায়েন্টের প্ল্যাটফর্মে দেখা যাবে এই তথ্যচিত্রমূলক সিরিজটি।

বর্তমানে ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ের জন্য বিদেশে রয়েছেন সলমান খান। সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। রাশিয়ার পর তুরস্কে হচ্ছে ছবির শুটিং। তারপর অস্ট্রিয়াতেও যাবে গোটা টিম। এদিকে মুক্তির অপেক্ষায় ‘অন্তিম’। সে ছবিতে ভগ্নীপতি আয়ুষ শর্মার সঙ্গে অভিনয় করেছেন সালমান। পরিচালনায় মহেশ মাঞ্জরেকর। বন্ধু শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতেও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান। পাশাপাশি ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিরও শুটিং শেষ করবেন তিনি। এর ফাঁকেই ডকু সিরিজের জন্য সময় বের করবেন সলমান, এমনই খবর শোনা গিয়েছে।

১৯৮৮ সালে রেখা অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। তবে খ্যাতি পান পরের বছর মুক্তি পাওয়া ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার মাধ্যমে। রাতারাতি খ্যাতির শিখরে পৌছে যান ভাইজান। তারপরের কাহিনি মোটামুটি সকলেরই জানা।

একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সালমান খান। কখনও পথ দুর্ঘটনার মামলা, কখনও কৃষ্ণসার হরিণ হত্যার মামলা, কখনও আবার ঐশ্বর্য রাই বচ্চন কিংবা ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম-বিচ্ছেদের গুঞ্জন- একাধিক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে। তবে যা শোনা যাচ্ছে তাতে তথ্যচিত্রমূলক এই সিরিজে সালমান খানের বর্তমান জীবনের রোজনামচাই দেখানো হবে। ব্যক্তি সালমান খানকে জানার জন্য তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হবে। সুপারস্টার ইমেজের কথা জানাবেন সলমানের পরিচালক, প্রযোজক ও তারকা বন্ধুরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা