বিনোদন

চলচ্চিত্র সংগঠনে নয়া মেরুকরণ

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্র সংগঠনে নয়া মেরুকরণ হচ্ছে। এবার এক ছাতার নিচে আসছে সংগঠনগুলো। এর প্রেক্ষিতে গঠিত হতে যাচ্ছে ফিল্ম ফেডারেশন। এই ফেডারেশনের সদস্য হবেন চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের মধ্য থেকে দুজন প্রধান দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পরিচালক সমিতির অফিসে ১৮ সংগঠন এক হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী এক মাসের মধ্যে ফেডারেশন গঠনের সব কার্যক্রম চূড়ান্ত হবে বলেও জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, সিনিয়রদের সঙ্গে কথা হয়েছে। আমাদের উদ্দেশ্যের মধ্যে থাকবে এফডিসিতে কাজের পরিবেশ বাড়ানো। এফডিসিতে শুটিং ব্যয় কমানো, ল্যাবগুলো আধুনিকায়ন করা। আমরা যেন নিয়মিত কাজ করে সিনেমাকে এগিয়ে নিতে পারি, সিনেমাকে কেউ যেন হাস্যকরভাবে উপস্থাপনা করতে না পারে, সে জন্য এই ফেডারেশন গঠন সময়ে দাবি।

অন্যদিকে, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। সিনেমা হল কমে গেছে, ভালো ছবি নির্মিত হচ্ছে না, বাজেট নেই, সব শাখায় দক্ষ লোক নেই—সবকিছু মিলিয়েই আমাদের কাছে মনে হয়েছে, চলচ্চিত্রের উন্নয়নে ফেডারেশন না করলেই নয়। কীভাবে চলচ্চিত্রকে ঘুরে দাঁড় করানো যায়, তার শতভাগ চেষ্টাই আমরা করব এই ফেডারেশন দিয়ে। মোট কথা হলো চলচ্চিত্রশিল্পকে বাঁচাতে হবে

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা