বিনোদন

‘ভালো থেকো প্রতিদিন’ সালমানকে শাবনূর

বিনোদন প্রতিবেদক: লক্ষ হৃদয়ে তুফান তোলা জুটি সালমান শাহ-শাবনূর। আজ সালমানের ৫০তম জন্মদিন। ভক্তরা মনে করছেন সালমানকে। আর সহযোগী বা প্রিয় জুটি শাবনূর তাকে স্মরণ করবেন না এমনটি হতে পারে? যদিও সালমান মৃত আর শাবনূর দেশের সীমা ছাড়িয়ে অস্ট্রেলিয়ায় বসবাস। তারপরও তথ্য-প্রযুক্তির কল্যাণে ভক্তদের কাছে এসে পৌঁছেছে শাবনূরের বার্তা।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি। বেঁচে থাকলে আজ ৫০-এ পা দিতেন ঢাকাই ছবির এ স্টাইল আইকন। বিশেষ এই দিনে সালমান শাহকে স্মরণ করছে তার ভক্তরা। পাশাপাশি সিনেমা জগতের তারকা এবং সহশিল্পীরাও ভালোবাসা স্মরণ করছেন ভালোবাসা পাঠাচ্ছেন।

অমর নায়কের সঙ্গে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ঢাকাই ছবির সফর জুটি বলতে তাদের নামও চলে আসে সর্বাগ্রে।

সালমান শাহর জন্মদিনে শাবনূর তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি বিশেষ বার্তা দিয়েছেন শাবনূর। সেখানে বলেছেন, ‘সালমান শাহ- এমন একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে সোনালি সময়। অতি অল্প সময়ে অগণিত ভক্তের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। প্রতি বছর এদিন কোটি ভক্তের হৃদয় আলোড়িত করে সালমান শাহ ফিরে আসেন ক্ষণিকের জন্য। অকাতর ভালোবাসা অঞ্জলি নিয়ে ফিরে যান অযুত নক্ষত্র ভিড়ে। ভালো থেকো সালমান শাহ, প্রতিদিন; যেখানেই আছো।’

শাবনূর আজও সালমান শাহের নায়িকা হিসেবে সবার কাছে সমাদৃত, সম্মানিত। সালমান শাহ-শাবনূরের জুটি হওয়া দর্শকপ্রিয় ছবিগুলো হচ্ছে ‘সুজন সখী’, ‘তোমাকে চাই’, ‘শুধু তুমি’, ‘বিক্ষোভ’, স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘জীবন সংসার’, ‘অন্তরে অন্তরে’, ‘আনন্দ অশ্রু’ ‘বিচার হবে’, ‘আনন্দ অশ্রু’।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় কাজ করেছিলেন তিনি। পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা