বিনোদন

বাগদান সারলেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক: গোপনে বাগদান সেরে ফেললেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বুধবার (১৮ আগস্ট) এমনই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের শুভেচ্ছাও জানিয়েছেন ভক্তরা। অনেকে আবার ভিকি-ক্যাটরিনার বাগদানের খবরের সালমান খানের জন্য চিন্তার কথাও জানান। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সত্যিটা জানিয়েছেন ক্যাটরিনা কাইফের মুখপাত্র।

অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছেন, এমন কোনও ঘটনাই ঘটেনি। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের কোনো বাগদান বা রোকা অনুষ্ঠান হয়নি। আপাতত ‘টাইগার ৩’ সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা। শিগগিরিই সালমানের সঙ্গে বিদেশে পাড়ি দেবেন ছবির শুটিং করার জন্য।

সালমান খানের হাত ধরেই বলিউডে প্রবেশ করেছিলেন ক্যাটরিনা। সেই সময় দুই তারকার অফস্ক্রিন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু ফের রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক গড়ে ওঠে।

সালমানের সঙ্গে ক্যাটরিনার দূরত্বও তৈরি হয়। এদিকে প্রকাশ্যে ভালোবাসার কথা না বললেও রণবীর ও ক্যাটরিনার একান্ত মুহূর্ত মাঝে মধ্যেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়ত। তবে সময় ফেরে সে সম্পর্কও ভেঙে যায়। ক্যাটরিনার বান্ধবী আলিয়া ভাটকে মন দিয়ে বসেন রণবীর।

রণবীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর নাকি ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা। কেরিয়ারও তেমন ভালো চলছিল না সেই সময়। ফের হাল ধরেন সালমান খান।

শোনা যায়, সালমানের সাহায্যেই প্রেম ভাঙার শোক থেকে বেরিয়ে আসেন ক্যাটরিনা। মাঝে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এরপর ভিকি কৌশলের সঙ্গে নৈকট্যের খবর আসে। একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে দু’জনকে। এমন পরিস্থিতিতেই বুধবার বাগদানপর্ব সারার খবর ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা